মঙ্গলবার অর্ধদিবসের বদলে বাঁকুড়া ও পুরুলিয়ায় পূর্ণদিবস ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। নতুন বিজ্ঞপ্তি প্ৰকাশ করে জানানো হয়েছে এই দুই জেলায় পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত রাজ্য সরকারি দপ্তর, স্থানীয় সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম ও অন্যান্য প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান মনসা পূজা উপলক্ষে ১৮ আগস্ট পূর্ণ ছুটি থাকবে। আগে মঙ্গলবার বাঁকুড়া ও পুরুলিয়ায় অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে আগামীকাল রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর বেলা ২টো পর্যন্ত খোলা থাকবে।
এর আগে তৃণমূল সরকারের আমলে জামাই ষষ্ঠীতে অর্ধদিবস ছুটি দিতে দেখা গিয়েছিল। ক্ষমতায় আসার পর বিজেপি দাবি করেছিল তারা রাজ্যের কর্মসংস্কৃতি ফিরিয়ে আনবে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে মনসা পুজো উপলক্ষে অর্ধদিবস ঘোষণা করে তা আবার পূর্ণ ছুটি ঘোষণা করল।
Comments :0