Islampur

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ইসলামপুরে গ্রেপ্তার এক

জেলা

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে কিরণ কুমার দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইসলামপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার ঝাড়বাড়ি এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 
অভিযোগ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন কিরণ। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিতর্কের সৃষ্টি হয়। এরপরই প্রশাসনিক মহলে তৎপরতা বাড়ে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে ইসলামপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তের পর ধৃতকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার কিরণ কুমার দাসকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানান, নেতাজি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে। আদালত তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের অন্যতম শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী। তাঁকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গ্রেপ্তারের ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তদন্তের দিকেই এখন নজর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এ বিপি টি এ উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মন্ডলী সদস্য রঘুপতি মুখার্জী রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, ‘‘নেতাজি প্রতিটি ভারতবর্ষের মানুষের কাছে শ্রদ্ধেয়। তাঁর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় পুলিশ চাকুলিয়া থেকে ওই যুবককে গ্রেপ্তার করে উচিৎ কাজ করেছেন, এবার দেখতে হবে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে কবে গ্রেপ্তার করে পুলিশ। ভারতবর্ষের আইন সবার জন্য এক। আমরা অবিলম্বে অনন্ত মহারাজকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

Comments :0

Login to leave a comment