CPIM Polit Bureau

তফসিলি জাতি - আদিবাসীদের ওপর হিংসা বাড়াবে সুপ্রিম কোর্টের রায়, শঙ্কা পলিট ব্যুরোর

জাতীয়

এসসি- এসটি আইন প্রয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রায় ঘিরে উদ্বেগ জানালো সিপিআই(এম) পলিট ব্যুরো। 
বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে,  সুপ্রিম কোর্টের ওই রায়ে বলা হয়েছে যে, " এসসি-এসটি আইনের ধারা 3(1)(r) এবং/অথবা ধারা 3(1)(s) এর অধীনে অপরাধ প্রমাণ করার জন্য জাতি-ভিত্তিক গালিগালাজ করার ঘটনা অবশ্যই 'জনসাধারণের দৃষ্টিগোচর হতে হবে। জনসাধারণের দৃষ্টিগোচর হয় এমন কোনো জায়গাতেই এই ঘটনা ঘটতে হবে। এমনকি যদি এটি একটি ব্যক্তিগত স্থানও হয়, সেক্ষেত্রেও সেখানে কী হচ্ছে তা লক্ষ্য করার জন্য জনসাধারণের প্রবেশাধিকার থাকা আবশ্যক, যা কেবল সেই স্থানটিকে 'জনসাধারণের দৃষ্টিগোচর' করে তুলবে।"
পলিট ব্যুরো্য বক্তব্য , এটা দুর্ভাগ্যজনক যে গিরিজা কুমারী বনাম দিল্লি রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট একটি সংকীর্ণ, আইনগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এফআইআর সহ চার্জশিট বাতিল করার আদেশ দিয়েছে।
এই রায় এমন এক সময়ে এসেছে যখন দেশের বেশিরভাগ অংশে তফসিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচারের ঘটনা দ্রুতগতিতে বাড়ছে।
পলিট ব্যুরোর আশঙ্কা ,  যদি এই রায়ের ফলে বাড়ি, অফিস, স্কুল, কলেজ সহ অন্যান্য প্রকাশ্য স্থানে অথবা ব্যক্তিগত পরিসরে তফসিলি জাতি ও আদিবাসীদের অপমান ও নির্যাতনের ঘটনা বেড়ে যেতে পারে। কারণ, অপরাধীরা মনে করে যে এই রায় তাদের আইনি বিচারে দায়মুক্তি করবে।
পাশাপাশি,  রায়টি পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করার সহ কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করারও দাবি জানিয়েছে সিপিআই(এম) পলিটব্যুরো।

Comments :0

Login to leave a comment