কামারহাটিতে বাড়ি ভেঙে পড়ং পুরনো বাড়ি। বাড়িটির একটি অংশে পোস্ট অফিস চলে। ডাক কর্মীরা আটকে পড়েন। তাঁদের বের করে আনার সময় এক কর্মী পায়ে ইট পড়ে আহত হন।
কামারহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর ঠাকুর দাস চ্যাটার্জি রোডে এই বাড়িটি একশো থেকে দেড়শো বছরের পুরনো। দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি বাড়িতে ভাড়া নিয়ে পোস্ট অফিস চলছে।
ওই অঞ্চলের কাউন্সিলর এবং পোস্টাল ডিপার্টমেন্টের উচ্চতর আধিকারিকদের ঘটনা জানানো হয়। অভিযোগ, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে শনিবার দুপুর দুটো নাগাদ বাড়ির বাইরের অংশ ভেঙে পড়ে। বিরাট শব্দে ভিতরে থাকা পোস্ট অফিসের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। এলাকার মানুষ বেরিয়ে এসে দেখেন যে পোস্ট অফিসের কর্মীরা ভেতরে আটকে। তাঁদের বের করার চেষ্টা শুরু হয়। এক পোস্টম্যান পায়ে ওপর থেকে খসে পড়া ইটে আহত হয়েছে। বাড়ির মালিককে ঘটনা জানানো হয়। এসেছে পুলিশ।
Kamarhati Building Collapsed
কামারহাটিতে ভেঙে পড়ল বাড়ি, আটকে পড়লেন ডাক কর্মীরা
কামারহাটিতে পোস্ট অফিসের বাড়ির অংশ ভেঙে পড়েছে। টুকরো পড়েছে ভ্যান রিক্সা, বাইকের ওপর। ছবি: অভিজিৎ বসু
×
Comments :0