বাঁকুড়া শহরের ২৪টি ওয়ার্ডের প্রতিদিন যাঁরা পরিস্কার পরিচ্ছনতার কাজ করেন সেই সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্টের কর্মীদের ন্যায্য মজুরি দিতে হবে। কারন সুডা থেকে তাঁদের কাজের জন্য প্রতিদিন ২৫০ টাকা করে মজুরি দেওয়া হয়, কিন্তু তাঁরা পান ১৮০ টাকা। বাকি টাকা কেন তাঁদের দেওয়া হবেনা? আর পৌরসভায় অন্যান্য ক্ষেত্রে যাঁরা অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেন তাঁদেরও মজুরি বাড়াতে হবে। পাশাপাশি তাঁদের স্থায়ী করনের ব্যবস্থা নিতে হবে। এরকম একাধিক দাবী সামনে রেখে শনিবার সিআইটিইউ ও এআইটিইউসি’র অনুমোদিত বাঁকুড়া পৌরসভার দুটি শ্রমিক সংগঠনের উদ্যোগে বাঁকুড়া পৌরসভার মাসিক বোর্ড সভায় ডেপুটেশন দেওয়া হল। এদিন ডেপুটেশনের আগে পৌরসভা চত্বরে বিক্ষোভ সভা অনুষ্টিত হয়। বাঁকুড়া পৌরসভার বিভিন্ন স্তরের স্থায়ী ও অস্থায়ী সমস্ত কর্মচারীরাই লালঝান্ডার ডাকা এই সভায় হাজির ছিলেন। এই বিক্ষোভ সভায় দাবী করা হয় এখনও পর্যন্ত কর্মরত বহু মৃত পৌর কর্মীর পরিবারের নিকট আত্মীয়কে চাকরি দেওয়া হয়নি। বহুবার লালঝান্ডার শ্রমিক কর্মচারী ইউনিয়ন আন্দোলন করলেও পৌর কর্তৃপক্ষ খালি প্রতিশ্রুতিই দিয়ে গেছে। কোনও ব্যবস্থা নেয়নি। আর কতদিন এই অবস্থা চলবে?
এদিন শ্রমিক কর্মচারীরা ঠিক করেন বোর্ড মিটিং এই সমস্ত কাউন্সিলারদের উপস্থিতিতেই তাঁরা ডেপুটেশন দেবেন। সেই মতো তাঁরা জমায়েত করেই ডেপুটেশন দিলেন। এদিন পৌরসভার চেয়ারপার্সেন অলোকা সেন মজুমদার জানান, তিনি শ্রমিক কর্মচারীদের দাবীগুলি নিয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট স্তরে। আগামী মঙ্গলবার ডেপুটেশন দিতে আসা নেতৃত্ব আসার জন্য অনুরোধ করেন। পৌরসভা তাঁদের দাবী গুলি নিয়ে কি সিদ্ধান্ত বা ব্যবস্থা নেবে তা জানানো হবে। এদিন ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা অশোক ব্যানার্জি, জীতেন লোহার, এআইটিইউসি নেতা ভাস্কর সিনহা, দেবব্রত ভট্টাচার্য্য।
Bankura municipality deputation
ন্যায্য মজুরি ও স্থায়ীকরনের দাবিতে বিক্ষোভ বাঁকুড়া পৌরসভায়
শনিবার বাঁকুড়া পৌরসভায় সিআইটিইউ ও এআইটিইউসি‘র ডেপুটেশন, বিক্ষোভ। ছবি: মধুসূদন চ্যাটার্জি।
×
Comments :0