Banshberia Municipality

নির্দিষ্ট সময়ে বেতন দাবিতে বিক্ষোভ বাঁশবেড়িয়া পৌরসভার সাফাই কর্মীদের

জেলা

বাঁশবেড়িয়া পৌরসভায় সাফাই কর্মীদের নির্দিষ্ট সময়ে মাইনের দাবিতে বিক্ষোভ। ছবি:অভীক ঘোষ।

সাফাই কর্মীদের বেতন হয়নি। বাঁশবেড়িয়া পৌরসভায় বিক্ষোভ। পৌরসভার সামনে বসে পড়ে বিক্ষোভের শামিল হয় সাফাই কর্মীরা। তাদের অভিযোগ প্রত্যেক মাসে তাদের বেতন হয় না গত মাসের বেতন এখনও পর্যন্ত তারা পায়নি।

মাসের একটা নির্দিষ্ট দিনে বেতন দিতে হবে এই দাবিতে বিক্ষোভে সামিল সাফাই কর্মীরা। ছুটির দিনেও তাদের কাজ করতে হয় তার জন্য অতিরিক্ত কোনও টাকা দেওয়া হয় না। নিয়ম মাফিক ছুটিও দেওয়া হয় না। বাঁশবেড়িয়ার পৌরসভার সামনে বসে পড়ে বিক্ষোভের শামিল হয় সাফাই কর্মীরা। পৌরসভার চেয়ারম্যান তাপস মুখোপাধ্যায় জানান যে, সাফাই কর্মীদের দাবি নায্য। পৌরসভার অনেক আর্থিক প্রতিবন্ধকতা আছে। চেষ্টা করছি কর্মীদের বেতন যাতে ঠিক সময় দেওয়া যায়।
কর্মী বিক্ষোভের জেরে পৌরসভা কাজ বন্ধ হয়ে যায়। চেয়ারম্যান পৌরসভার নিচে কর্মীদের সঙ্গে বসে থাকেন। বাইরে বিক্ষোভ চলতে থাকে।
চেয়ারম্যান সব কর্মীদের বেতন দেয়ার জন্য তিন-চারদিন সময় চেয়েছেন। কিন্তু বিক্ষোভরত কর্মীরা তা দিতে নারাজ।

সাফাই কর্মী জানান যে, মাইনের নির্দিষ্ট কোনও দিন নেই। কোনও কোনও সময়ে এক মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও মাইনে পান না। সরকারি ছুটির দিন তারা কাজ করলে সেই টাকাও পর্যন্ত দেওয়া হয় না। বিভিন্ন খাতে যে টাকা কাটা হয় সেই টাকা তাদের একাউন্টে জমা পড়ে না। এখন তাঁদের একটাই দাবি নির্দিষ্ট সময়ে মাইনে দিতে হবে। সংসার চালানোর জন্য কোনও সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়।

Comments :0

Login to leave a comment