Howrah Train Smoke

হাওড়ার মিথিলা এক্সপ্রেসে ধোঁয়া, হুড়োহুড়িতে আহত যাত্রীরা

রাজ্য জেলা

হাওড়ায় পরিস্থিতি সামলাচ্ছেন রেলকর্মীরা।

হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা মিথিলা এক্সপ্রেসের একটি কামরা থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে নামার চেষ্টা করতে আহত হন কয়েকজন। 
মঙ্গলবার হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থ্কে বকেল ৩টে ৫০ মিনিটে মিথিলা এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। ৩টে ৪০ মিনিট নাগাদ জেনারেল কামরার শৌচাগার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। 
প্রবল আতঙ্কে যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে যান। অনেকে পড়ে যান। অনেকের জিনিসপত্র হারিয়ে যায়। প্ল্যাটফর্মে ছোটাছুটি চলতে থাকে। 
খানিকক্ষণের মধ্যে রেল পুলিশ চলে এসে উদ্ধারে নামে। যাত্রীদের বের করে কামরা থেকে। কামরাটিকে ট্রেনের থেকে আলাদা করা হয়। রেল জানিয়েছে ধোঁয়া বের হওয়ার কারণ খুঁজে দেখা হচ্ছে। কিছু পরে ট্রেনটি রওনা হয়।
গত রবিবার, ১৭ মে, তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি কামরায় আগুন লাগে। প্রায় ৬৮ জন যাত্রী ছিলেন কামরায়। বিভিন্ন ট্রেনে বারবারই বিভ্রাটের বহু ঘটনা সামনে এসেছে গত কয়েক বছরে।

Comments :0

Login to leave a comment