CITU

চলছে হুমকি, বন্ধ রেশন, পানিপতে তবু লড়াইয়েই ইন্ডিয়ান অয়েলের শ্রমিকরা

জাতীয়

গত ২৩ ফেব্রুয়ারির থেকে হরিয়ানার পানিপতের আইওসিএল কারখানায় চলছে লাগাতার শ্রমিক বিক্ষোভ। প্রায় ২৫ হাজার চুক্তিভিত্তিক শ্রমিক রয়েছেন ধর্মঘটে। কাজের নির্দিষ্ট সময়, ওভারটাইম, মাসের নির্দিষ্ট সময়ে বেতন, কাজের জায়গায় জল শৌচাগারের বন্দোবস্ত, রেশনের দাবিতে চলছে তীব্র আন্দোলন।
হরিয়ানার শ্রম দপ্তরের আধিকারিকদের মধ্যস্থতায় কর্তৃপক্ষ একাধিকবার বৈঠক করলেও প্রথমে তারা একটিও দাবি মানতে রাজি হয়নি। কিন্তু আন্দোলনের চাপে পড়ে প্রায় সবকটি দাবি গতকাল মেনে নিতে বাধ্য হয়েছে আইওসিএল কর্তৃপক্ষ। 
রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়ম অনুযায়ী এলাকা ভিত্তিক ‘গ্রেড’ ঠিক হয় মজুরির। শ্রমিকদের বক্তব্য, দিল্লি সংলগ্ন পানিপত ‘এ ক্যাটেগরি’ এলাকাভুক্ত। কিন্তু  সেখানে দেওয়া হয় ‘সি ক্যাটাগরি‘ অনুযায়ী বেতন দেওয়া হয়। 
শুক্রবার সকাল থেকে ফের শ্রমিক বিক্ষোভে ফেটে পড়ে ইন্ডিয়ান অয়েল কারখানার শ্রমিকরা। সিআইটিইউ-র নেতৃত্বে শ্রমিকরা ধরনা অবস্থান মিছিল ও লাগাতার ধর্মঘট চালিয়ে যাচ্ছে। 
এছাড়াও শ্রমিকরা দাবি করেছেন সমকাজে সমবেতনের। সিআইটিইউ নেতৃবৃন্দ জানিয়েছেন যে পুলিশ হুমকি দিচ্ছে। বন্ধ করে দেয়া হয়েছে শ্রমিকদের জন্য রেশনের দোকানও। সিআইটিইউ হরিয়ানা রাজ্য সম্পাদক জয় ভগবান এদিন বলেছেন, ‘‘আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার ও প্রশাসনের কাছে দাবি করছি অবিলম্বে এই রেশন এর দোকানগুলি খুলে দেওয়া হোক। এবং শ্রমিকদের ভয় দেখানো বন্ধ করা হোক।" 
এছাড়াও তিনি বলেছেন যতক্ষণ না পর্যন্ত ‘এ গ্রেড‘ অনুযায়ী বেতন পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লাগাতার হরতাল চালিয়ে যাব।

Comments :0

Login to leave a comment