Uttarpara National Flag Hoisting Debate

উত্তরপাড়ায় উল্টো করে জাতীয় পতাকা তোলায় অবমাননার অভিযোগ বিজেপির বিধায়কের বিরুদ্ধে

জেলা

জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠল উত্তরপাড়ার বিজেপি বিধায়কের বিরুদ্ধে। অভিযোগ জাতীয় পতাকা উল্টো থাকা অবস্থাতেই পতাকা স্তম্ভে তোলা হয়েছে তেরঙ্গা। 
অভিযোগের সপক্ষে একটি ভিডিও ছড়িয়েছে। ভিডিও যাচাই করতে পারেনি ‘গণশক্তি ডিজিটাল’। তবে ভিডিওতে দেখা যাচ্ছে তেরঙার ওপরে রয়েছে সবুজ। নিচে রয়েছে গেরুয়া। পতাকা স্তম্ভের পাশে দাঁড়িয়ে রয়েছেন বিজেপি বিধায়ক এবং জাতীয় স্তরে সুরক্ষা বাহিনীর প্রাক্তন আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তী।
ভারতের জাতীয় পতাকায় সবার উপরে রয়েছে গেরুয়া, মাঝে সাদা, নিচে সবুজ। 
ঘটনা হলো জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলে বিজেপি অতি নিয়মিত বিরোধীদেরকে নিশানা করে। এখন উত্তরপাড়ার ঘটনায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটি দেখার।

Comments :0

Login to leave a comment