রেল লাইনে দ্বিখন্ডিত দেহ উদ্ধার রেলের এক অফিসারের। মৃতের নাম কমল সেনাপতি (৫৩)। ব্যান্ডেলের বলাগড়ের বাসিন্দা। তিনি রেলের পাবলিক ওয়ার্কস বিভাগের সিনিয়র ইঞ্জিনিয়ার পদে হুগলি স্টেশনে কর্মরত ছিলেন। রেল কর্মীর দ্বিখন্ডিত দেহ উদ্ধারের ঘটনায় উঠছে প্রশ্ন। কর্মস্থলে মানসিক চাপ! অবসাদগ্রস্থ ছিলেন, হুগলি স্টেশনে ট্রেনে কাটা পরে অস্বাভাবিক মৃত্যু কমল সেনপতির(৫৩) এমনটাই সহকর্মীদের দাবি। শুক্রবার সকাল আটটা নাগাদ চন্দননগরে কাজে যাওয়ার জন্য বেরিয়েছিলেন কমল সেনাপতি। হুগলি স্টেশনের আপ তিন নম্বর লাইনে ট্রেনে রান ওভার হয়ে যান। এদিন চন্দননগরে যাওয়ার কথা ছিল অথচ ব্যান্ডেলের দিকে যাওয়ার আপ লাইনে মৃতদেহ উদ্ধার হয়। ব্যান্ডেল জিআরপি তার দ্বিখন্ডিত মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। খবর পেয়ে ব্যান্ডেল জিআরপি থানায় পৌঁছান সহকর্মীরা।
তাঁর মৃত্যুতে শোকাহত সহকর্মীরা। রেল কর্মীদের অভিযোগ, ‘‘একেই কর্মীর সংখ্যা কম তারউপর কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। ছুটি নেই প্রায় ২৪ ঘন্টায় ডিউটি করতে বাধ্য করা হচ্ছে। তাদের অভিযোগ কমল সেনাপতিকে গত কয়েকদিন ধরে মানসিক চাপ দেওয়া হয়েছে। সাসপেন্ড করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। সেই কারণে ক'দিন ধরেই অস্থির ছিলেন কমল। রেলের কর্মীদের ওপর অত্যধিক মানসিক চাপ তৈরি করা হচ্ছে। এই বিষয়ে ডিআরএম কেও জানানো হয়েছে।’’ এর কোন সুরাহা না হলে আগামী দিনে আন্দোলনে নামবে বলে হুশিয়ারী দিয়েছেন রেলের ইউনিয়ন গুলি।
ব্যান্ডেল জিআরপি সূত্রে খবর, ঘটনা এখনও পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি। মৃতদেহ ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
Railway Officer Dies
কর্মস্থলে মানসিক চাপ! ট্রেনে কাটা পড়ে মৃত্যু হুগলির রেল অফিসারের
ইনসেটে নিহত কমল সেনাপতি।
×
Comments :0