শুক্রবার সকালে জলপাইগুড়ি তিস্তা রেলসেতুর কাছে নির্জন এলাকায় এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতদেশের চারপাশে পড়ে থাকতে দেখা যায় মদের খালি বোতল, সিগারেট প্যাকেট, রক্তমাখা কিছু টাকা ছিড়িয়ে ছিটিয়ে পড়েছিল মৃতদের পাশে। স্থানীয়দের অভিযোগ এই এলাকা থেকে নেশার আসর বন্ধ করা যায়নি অনেক আবেদন নিবেদন করেও। এদিন ভোরে স্থানীয় কয়েকজন মাঠে যাওয়ার সময় দেহটি পড়ে থাকতে দেখেন। নিহতের গলায়, মুখে ও হাতে ধারালো অস্ত্রের একাধিক নৃশংস কোপের ক্ষত দেখতে পায় বলে অভিযোগ। মৃতদের ভয়াভয়তা দেখে আঁতকে উঠন। প্রতক্ষ্যদর্শীরাই খবর দেন পুলিশকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গলার নলি কাটা অবস্থায় দেহ উদ্ধার করে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠায়। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন পাহাড়পুর এলাকায়। ঘটনার তদন্তের জন্য ডাকা হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ মদের আসরের মধ্যে খুন করা হয়েছে বছর ২৫ এর ওই যুবককে। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ তাঁর পরিচয় শনাক্ত করার জোর চেষ্টা চালাচ্ছে।
Murdered in Jalpaiguri
মদের আসরে যুবক খুন জলপাইগুড়িতে চাঞ্চল্য
×
Comments :0