Fire

আক্রা সন্তোষপুরে বস্তিতে আগুন

জেলা কলকাতা

দক্ষিণ ২৪ পরগনার আক্রা সন্তোষপুরে বস্তিতে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডের কারণে বজবজ-শিয়ালদহ লাইনে ট্রেন চলাচল বন্ধ। প্রায় ৪০টি ঝুপড়ি আগুনে পুড়ে গিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। 

কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও সামনে আসেনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। মুহুর্তের মধ্যে আগুন রেললাইনের দিকে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় ওভারহেড তার। এর ফলে ওই লাইনে লোকাল ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

 

Comments :0

Login to leave a comment