Fire Madhyamgram

মধ্যমগ্রাম স্টেশনের কাছে আগুন, ব্যাহত হলো ট্রেন চলাচল

জেলা কলকাতা

মধ্যমগ্রাম স্টেশনের কাছে আগুন। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বিরাটিতে দুপুর ১.৩৩-র ট্রেন না পৌঁছানোয় যাত্রীরা খোঁজ করেন। তখন রেলকর্মীরা জানান যে মধ্যমগ্রাম স্টেশনের কাছে আগুন লেগেছে।
এলাকা থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে স্টেশনের কাছে ওভারব্রিজের নিচে দাউদাউ করে আগুন জ্বলছে। পথচলতি মানুষ বিভ্রান্ত হয়ে পড়েন প্রাথমিক ভাবে। দমকলের গাড়ি পৌঁছেছে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মিষ্টির দোকান সহ একাধিক দোকানে আগুন লাগে। দ্রুত দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। পরপর সিলিন্ডার ফাটতে থাকে। আতঙ্কে ছুটতে থাকেন সাধারণ মানুষ। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন, মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। ট্রেন চলাচলও শুরু হয়েছে। 

Comments :0

Login to leave a comment