Literature Nobel 2026

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

আন্তর্জাতিক

কানাডার কবি ও লেখিকা অ্যান কারসন সাহিত্য ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার নোবেল কমিটি জানিয়েছে যে ধ্রুপদী ঐতিহ্যের সঙ্গে কৌতুক এবং সৃজনশীল কথোপকথনের মাধ্যমে সমসাময়িক সাহিত্যের নতুন রূপ সৃষ্টি করা, সেইসঙ্গে  সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
সুইডিশ অ্যাকাডেমির তরফে এই পুরস্কার দেওয়া হয়। যার অর্থমূল্য ১ কোটি ২০ লক্ষ সুইডিশ ক্রোনা (১২ লক্ষ মার্কিন ডলার)।
কানাডীয় কবি ও প্রাবন্ধিক কারসনের রচনাশৈলীতে প্রায়শই পদ্য, গদ্য, সংলাপ ও অনুবাদের এক অনন্য মিশ্রণ দেখা যায়, যা প্রথাগত কোনো নির্দিষ্ট সাহিত্যধারার গণ্ডিতে আবদ্ধ থাকে না।
তিনি ধ্রুপদী গ্রিক সাহিত্যের অনুবাদের জন্য বিশেষভাবে সমাদৃত। এই সাহিত্য তাঁর নিজস্ব সৃষ্টিকে গভীরভাবে প্রভাবিত করেছে।  ১৯৯৮ সালে প্রকাশিত তাঁর লেখা 'অটোবায়োগ্রাফি অফ রেড'-এর মতো কাব্য-উপন্যাসেও এই প্রভাব লক্ষ্য করা যায়। 
তাঁর সাহিত্য কর্মের মধ্যে এই কাব্য উপন্যাসটি ছাড়াও ইরোস দ্য বিটারসুইট (১৯৮৬) এবং  নরমা জিন বেকার অফ ট্রয় (২০১৯) বিশেষভাবে উল্লেখযোগ্য। 
ডিনামাইটের উদ্ভাবক ও ব্যবসায়ী সুইডিশ আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী প্রবর্তিত এই পুরস্কারটি সাহিত্য, বিজ্ঞান ও শান্তিতে অসামান্য অবদানের জন্য ১৯০১ সাল থেকে প্রদান করা হচ্ছে।
গত বছরের এই পুরস্কারটি জিতেছিলেন হাঙ্গেরীয় লেখক লাসলো ক্রাসনাহোর্কাই, যাঁকে মার্কিন সমালোচক সুসান সনট্যাগ ‘মহাপ্রলয়ের কারিগর’ আখ্যা দিয়েছিলেন।

Comments :0

Login to leave a comment