বোমায় আছড়ে পড়েছিল স্কুল বাড়িতে। ফুলের মধ্যেই নিহত হয়েছিল ইরানের দক্ষিণ অংশে মিনাভের ছাত্রীরা। তাদের শেষকৃত্যের জন্য গণ সমাধিস্থলেই জানানো হলো শোক।
মায়েরা এসেছিলেন মেয়েদের ছবি বুকে নিয়ে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে যে শোক জানানোর পাশাপাশি আওয়াজ উঠেছে আমেরিকা ধ্বংস হোক। ইজরাইল ধ্বংস হোক। আত্মসমর্পণ নয়।
মঙ্গলবার এর রিয়াদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান।
আমেরিকা ইজরায়েল অক্ষ হামলা শুরু করেছে লেবাননেও। সেখানে লক্ষ্য প্রতিরোধী সশস্ত্র সংগঠন হেজবোল্লা। মঙ্গলবার দুপুরের মধ্যেই ইরান এবং লেবাননে অন্তত ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয় যদিও বলেছেন যে এখনো সবচেয়ে বড় আঘাত করা হয়নি।
এদিকে এর মধ্যেই ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলের দপ্তরে বোমা ফেলেছে আমেরিকা।
রাষ্ট্রসঙ্ঘে ইরানের রাষ্ট্রদূত বলেছেন আমেরিকার সঙ্গে কথা বলে আদৌ কোন লাভ আছে কিনা সে ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লেরি জনি ফের বলেছেন আমেরিকাকে উচিত শিক্ষাই দেওয়া হচ্ছে। বিশ্বজুড়ে নিপীড়ন চালাচ্ছে যারা তারা এমন শিক্ষা পাবে যে কোনদিন ভুলতে পারবে না।
Iran School Girls
মেয়েদের গণসমাধিতে এসে মায়েরা বললেন ‘আত্মসমর্পণ নয়’
×
Comments :0