ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের অভিযানে মার্কিন সামরিক বাহিনী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুযায়ী, এই প্রথম পেন্টাগন কোন গোপন অপারেশনে 'অ্যানথ্রোপিক' -এর তৈরি এআই মডেল ব্যবহার করেছে বলে প্রতিবেদন অনুযায়ী খবর।
জানুয়ারি মাসের প্রথম দিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বোমা হামলার পর নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার অনৈতিক ভাবে আটক করে মার্কিন সেনা। এই পুরো অভিযানে ডেটা অ্যানালিটিক্স কোম্পানি প্যালানটির টেকনোলজির মাধ্যমে অ্যানথ্রোপিকের এআই 'ক্লদ' ব্যবহার করা হয়েছে।
অ্যানথ্রোপিকের নির্দেশিকায় স্পষ্টভাবে বলা আছে যে, তাদের এআই 'ক্লদ' কোন সহিংসতা, অস্ত্র তৈরি বা নজরদারির কাজে ব্যবহার করা যাবে না। তা সত্ত্বেও এই অভিযানে এর ব্যবহার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে অ্যানথ্রোপিকের একজন আধিকারিকের কথায়, ‘ক্লদ ব্যক্তিগত বা সরকারি যে খাতেই ব্যবহৃত হোক না কেন, তা আমাদের ব্যবহারের নীতি মেনে চলতে বাধ্য। আমরা আমাদের অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করি যাতে এই নীতিগুলো যথাযথভাবে পালিত হয়।
রিপোর্ট অনুযায়ী, আধিকারিকরা বর্তমানে অ্যানথ্রোপিকের সাথে তাদের ২০০ মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করার কথা ভাবছেন। এর মূল কারণ হলো এআই ব্যবহারের সীমাবদ্ধতা নিয়ে কোম্পানির কড়াকড়ি।
গত জানুয়ারিতে পিট হেগসেথ স্পষ্ট করে দিয়েছেন যে, পেন্টাগন এমন কোনো এআই মডেলের সাথে কাজ করবে না যা "যুদ্ধ করতে বাধা দেয়"। এটি সরাসরি অ্যানথ্রোপিকের কঠোর নিয়মাবলীর দিকেই ইঙ্গিত ছিল।
বর্তমানে অনেক এআই কোম্পানি মার্কিন সামরিক বাহিনীর জন্য কাস্টম টুল তৈরি করছে, তবে সেগুলোর বেশিরভাগই সাধারণ প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়। অ্যানথ্রোপিকই একমাত্র কোম্পানি যাদের প্রযুক্তি তৃতীয় পক্ষের মাধ্যমে গোপন সামরিক নেটওয়ার্কে পৌঁছাতে পেরেছে। যদিও সরকারিভাবে পেন্টাগন এখনও অ্যানথ্রোপিকের নীতিমালার কাছে দায়বদ্ধ।
Maduro
মাদুরো অপহরণে ব্যবহার করা হয়েছে এআই
×
Comments :0