পানিহাটিতে রাতের অন্ধকারে ভাঙ্গা হলো সিপিআই(এম)-র বুক স্টল। সিপিআই(এম) পানিহাটি ২ এরিয়া কমিটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই কেয়ার মোড়ে স্কুল রোডে বুক স্টল করা হয়। এই বুক স্টল শুরু হয় ১৯৬৭ সাল থেকে লাগাতার এই কেয়ার মোড়ে স্কুল রোডের বুক স্টল করা হয়। প্রতি বছরের মতন এবছরও এই কেয়ার মোড়ে বুক স্টল করা হয়েছিল। গতকাল অষ্টমীর রাত ১টা থেকে ১:৩০ মধ্যে এই বুক স্টল ভাঙ্গা হয়। প্রতিদিনের মতন গতকালও সিপিআই(এম) কর্মী নেতৃত্ব বুক স্টলে বই নিয়ে বসেছিলেন বই বিক্রি করেন এবং রাত্রিবেলায় বন্ধ করে চলে যান তারপরেই এই বুক স্টল ভাঙ্গা হয়। অভিযোগ বিজেপির কর্মীরা এই বুক স্টল ভাঙচুর চালায়।
মঙ্গলবার সকালে এলাকার মানুষ জড়ো হন। খবর পেয়ে এলাকার সিপিআইএম নেতৃত্ব কর্মীরা চলে আসে। আসেন সিপিআই(এম) নেতা কলতান দাশগুপ্ত। ভাঙ্গা বুক স্টলেই সিপিআই(এম) কর্মীরা সকালবেলায় বই নিয়ে বসেন। মানুষের কাছে সেই ভাঙ্গা বুক স্টল থেকেই বই বিক্রি করেন।
ঘটনার পর খড়দহ থানায় জানানো হয়। খড়দহ থানার পুলিশ আসেন ঘটনাস্থলে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করবে খড়দহ থানার পুলিশ।
Comments :0