Abhisekh Banarjee kmc

নোটিশের জবাবে কর্পোরেশনের কাছে দশ দিন সময় চাইলেন অভিষেক

রাজ্য কলকাতা

অভিষেক ব্যানার্জির বাড়ি অবৈধ ভাবে নির্মাণ করা হয়েছে এই অভিযোগে কালীঘাট রোড ও হরিশ মুখার্জী রোডের বাড়িতে কলকাতা কর্পোরেশনের তরফে নোটিশ পাঠানো হয়েছিল। আর সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আইনজীবীর মাধ্যমে কলকাতা কর্পোরেশনে চিঠি পাঠিয়েছেন অভিষেক। 
জানা গিয়েছে রবিবার সকালে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে অভিষেক কলকাতা কর্পোরেশনের কাছে অতিরিক্ত দশ দিন সময় চেয়ে আবেদন করেছেন।

কত সোমবার অর্থাৎ ১৮ মে অভিষেক ব্যানার্জির দুই ঠিকানার দেওয়ালে নোটিশ সেটে এসেছিলেন কর্পোরেশনের আধিকারিকরা। অভিযোগ করা হয়েছিল এই বাড়ি দুটিতে অতিরিক্ত নির্মাণ কাজ করা হয়েছে ফলে সংশ্লিষ্ট বাড়ি গুলির অনুমোদিত বিল্ডিং প্ল্যান নির্মাণ সংক্রান্ত নতি ও অনুমতিপত্র জমা দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। বলা হয়েছিল, ২৫ শে মে অর্থাৎ সোমবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল কর্পোরেশন। আর তার ঠিক আগেই দশ দিনের অতিরিক্ত সময় চাইলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

গত শুক্রবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে কলকাতা কর্পোরেশনের সব তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক ছিল। এই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেকও। বৈঠক সেরে বেড়ানোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কড়া মেজাজে বলেন, "কর্পোরেশন থেকে জেনে আসুন বাড়ির কোন অংশটা অবৈধ। তারপর আমাকে প্রশ্ন করুন আমি তার নির্দিষ্ট উত্তর দেব।"

Comments :0

Login to leave a comment