Purulia

'জয় শ্রী রাম' বলতে বলতে পুরুলিয়া বুক স্টলে হামলা, চলে প্রতিরোধ

জেলা

পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির উদ্যোগে প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্র গতকাল থেকে শুরু হয়েছে বিক্রয় কেন্দ্রে  স্থান পেয়েছে মার্কসীয় সাহিত্যের সাথে সাথে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, ম্যাক্সিম গোর্কি, ইরফান হাবিব'র বই। রয়েছে এবিটিএ'র প্রকাশিত বইগুলিও। রবিবার বেলা ১২টা নাগাদ ১০-১২ জন বিজেপি আশ্রিত দুষ্কৃতী মুখে জয় শ্রী রাম বলতে বলতে বুক স্টলে হামলা চালায়। উপস্থিত পুস্তকপ্রেমীরা কিছু বুঝে উঠার আগেই তারা  বইপত্র এদিক সেদিক ছুড়তে শুরু করে। এলাকার জনগণ সহ পার্টি কর্মীরা বাধা দিলে তারা স্টল তছনছ করে পার্টির পতাকা -ফেস্টুন ছিঁড়ে ফেলে। অবশেষে পার্টি কর্মী ও এলাকাবাসীর প্রতিরোধে তারা পিছু হটে।

Comments :0

Login to leave a comment