তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া রায়গঞ্জের এক প্রাক্তন কাউন্সিলর অসীম অধিকারীর অগ্নিদগ্ধ হওয়ার পিছনে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুললেন স্ত্রী।
২০২৫ সালে, পরিস্থিতি দেখে, অসীম অধিকারী ওরফে নদ যোগ দিয়েছিলেন বিজেপি-তে। অগ্নিদগ্ধ হওয়ার পর তাঁর স্ত্রী বলছেন, ‘৪ মে ফল ঘোষণার পর যারা তৃণমূল থেকে বিজেপি হয়েছে‘ তাঁদের ‘অত্যাচারে’ এই পরিস্থিতি। বেশ কয়েকজনের নামও করেছেন তিনি।
তৃণমূল জমানায় কোটি কোটি টাকার মন্দির গড়ে রাতারাতি বড়লোক হয়ে উঠেছিলেন তৃণমূলে নেতা অসীম অধিকারী ওরফে নদ। ২০২৫ সালে রাজ্য রাজনীতির অবস্থা দেখে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান এই তৃণমূলের কাউন্সিলর। রায়গঞ্জ শহরে দেবীনগরে অবৈধভাবে গড়ে ওঠা দেবপুরিতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই দেবপুরীতে গড়ে উঠে বিজেপির দু’টি গোষ্ঠী। বেদখলের রাজনীতিতে দেবপুরীর দখল কার হাতে থাকবে সেই নিয়েই কিছুদিন ধরে চলছে জল্পনা।
অসীম অধিকারীর আগুনে পুড়ে যাওয়ার ঘটনা কী আত্মহত্যার চেষ্টা নাকি নিছকই দুর্ঘটনা, তা নিয়ে চলছে প্রবল জল্পনা!
কিছুদিন ধরে গন্ডগোল চলায় রবিবারেই দেবপুরী মন্দিরের কয়েকটি ঘরে তালা বন্ধ করে দেয় পুলিশ। সোমবার বেলা ২টোয় রায়গঞ্জ থানায় উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসার কথা ছিল। তার আগেই সোমবার সকালে দেবপুরী মন্দিরে পুজো দিতে গিয়ে অগ্নিদগ্ধ হন অসীম অধিকারী। তবে পুলিশি তদন্তে আস্থা নেই পরিবারের। প্রাক্তন কাউন্সিলার স্ত্রী রায়গঞ্জ হাসপাতালে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন, তাঁর স্বামী বিজেপি-তে গিয়ে শুভেন্দু অধিকারীকে মন্দিরে এনেছিলেন। তারপর থেকে তিনি বিজেপি করেন। সহ্য হচ্ছে না বিজেপি’র অন্যদের। সেই জন্যে মিথ্যা অপবাদে ৪০ দিন জেল খাটতে হয়েছে, আবার সোনা চুরির দায়ে ৪২ দিন জেল খাটতে হয়েছে। প্রভাবশালীদের হয়ে পুলিশ কাজ করছে। মুখ্যমন্ত্রীর কাছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানান স্ত্রী ও মেয়ে।
BJP Fued Came out in Raiganj
অগ্নিদগ্ধ রায়গঞ্জের প্রাক্তন কাউন্সিলর, বিজেপি’র অন্তর্দ্বন্দ্বকে দায়ী করল পরিবার
×
Comments :0