BOOK — KRISHANU BHATTACHAJEE — B R AMBEDKAR — MUKTADHARA | 2026 APRIL 14, 3rd YEAR

বই — কৃশানু ভট্টাচার্য — আম্বেদকরের — মুক্তধারা — ২০২৬ এপ্রিল ১৪ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

BOOK  KRISHANU BHATTACHAJEE  B R AMBEDKAR  MUKTADHARA  2026 APRIL 14 3rd YEAR

বই

মুক্তধারা

অপমানের অন্ধকার থেকে মুক্তির সংগ্রাম: অগ্রপথিক আম্বেদকর
কৃশানু ভট্টাচার্য 
 


না কোন চিরাচরিত জীবন কাহিনী আলোকে লেখা এই গ্রন্থ নয় ।‌এই গ্রন্থ ধাপে ধাপে আলোচনা করেছে কিভাবে আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থায় জাত পাতের এবং শ্রেণীভেদের ধারা একটি শক্ত ভীত এর উপর দাঁড়ালো। ‌ এই কাজের জন্য লেখক আশ্রয় করেছেন ঋগ্বেদ সহ বিভিন্ন বৈদিক সাহিত্যের শ্লোক গুলিকে।‌ এর পরবর্তী স্তরে বৈদিক যুগে যে জাত পাতের ব্যবধানের ভিত্তিতে সমাজ গড়ে ওঠার জল শুরু হয়েছিল তা কি করে ভারতীয়  সামাজিক জীবনে‌ একটি চিরস্থায়ী চেহারা গ্রহণ করল তার কথাও উঠে এসেছে। 
এই বিস্তারিত প্রেক্ষাপটের আলোকেই লেখক তুলে ধরেছেন বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের সংগ্রামের কথা। ‌ এর পূর্ববর্তী স্তরে তিনি সুফি এবং সমন্বয়ে সাধকদের লড়াই এবং সমাজ উন্নয়নে তাদের কর্মকান্ডকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। ‌ স্মরণ করেছেন আমাদের নবজাগরণের যুগের বিভিন্ন পথিকৃৎদেরও।‌ এর পরবর্তী স্তরে তিনি আলোচনা করেছেন আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ ও পি এইচ ডি এবং লন্ডন স্কুল অফ ইকনোমিকস্ থেকে অর্থনীতিতে এম এস সি লন্ডনের গ্রেইস ইন কলেজ থেকে বার এট ল ডিগ্রী প্রাপ্ত ডক্টর আম্বেদকরকে। ‌ কোন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আম্বেদকার কেবলমাত্র শিক্ষিত মানুষ নয়, ভারতবর্ষের গ্রামে গ্রামান্তরে মহারতলাব  সত্যাগ্রহের মতো সামাজিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন তার কথা এই গ্রন্থে উঠে এসেছে। আম্বেদকর বিশ্বাস করতেন স্বাধীনতা কখনো উপহার স্বরূপ পাওয়া যায় না সংগ্রামের মধ্যে দিয়ে তা আয়ত্ত করতে হয়, আত্মন্নতি কখনো অপরের আশীর্বাদে ঘটে না তা আসে কেবল নিজের প্রচেষ্টা আর পৌরুষ নির্ভর সাধনার মধ্যে দিয়ে। ‌
গোটা জীবন জুড়ে আম্বেদকার প্রমাণ করবার চেষ্টা করেছিলেন দলিদ্রা এদেশের অধিবাসী এবং আমাদের দেশের প্রকৃত উন্নতির জন্য সমবেত অংশগ্রহণ ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি একটি কর্মসূচি। 
গ্রন্থটি আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থায় জাতিভেদ প্রথার বিবর্তনের ধারাকে আলোচনায় এনে আম্বেদকরের সংগ্রামের কথাই তুলে ধরেছে।

ভারতীয় সমাজ উন্নয়ন আম্বেদকর:  ডক্টর আম্বেদকর
স্বপন কুমার বিশ্বাস 
মীরা পাবলিকেশন 
কলকাতা

Comments :0

Login to leave a comment