BOOK | NANA RABINDRANATH | KRISHANU BHATTACHARJEE | MUKTADHARA | 4th YEAR | 12 MAY 2026 | KABIPAKSHA

বই | কবিকে নিয়ে কয়েকটি মননশীল আলোচনা | কৃশানু ভট্টাচার্য্য | মুক্তধারা | বর্ষ ৪ | ১২ মে ২০২৬ | কবিপক্ষ

নতুনপাতা/মুক্তধারা

BOOK  NANA RABINDRANATH  KRISHANU BHATTACHARJEE  MUKTADHARA  4th YEAR  12 MAY 2026  KABIPAKSHA

বই | কবিকে নিয়ে কয়েকটি মননশীল আলোচনা

      কৃশানু ভট্টাচার্য্য

মুক্তধারা | ৪র্থ বর্ষ | ১২ মে ২০২৬ | কবিপক্ষ

বর্তমানে এই জটিল সময়েও নাগরিক জীবনের বেশ কয়েকটি পরিমণ্ডলে নিরপেক্ষ এবং নির্মোহ দৃষ্টিভঙ্গিতে সারস্বত চর্চার ধারাটি দুর্বল হলেও বহমান রয়েছে। ‌ একসময় বাংলার সংস্কৃতির নির্মাণে একসময় প্রথাগত প্রাতিষ্ঠানিক গণ্ডির বাইরে এই ধরনের পরিমণ্ডল গুলি বিশেষ অবদান রেখেছিল। সাম্প্রতিককালে তা অনেকটাই দুর্বল হলেও রবিচক্র নামে একটি সংস্থা বেশ কয়েক বছর ধরেই মাসিক আলোচনার সঙ্গে সঙ্গে একটি আন্তর্জালিক পত্রিকা নিয়মিত প্রকাশ করে আসছে। ‌ এবারকার কলকাতা বইমেলায় সেই পত্রিকার রবীন্দ্রনাথ কেন্দ্রিক দুই ডজন প্রবন্ধ একটি প্রবন্ধ সংকলনের মধ্যে দিয়ে সকলের কাছে তুলে ধরা হয়েছে।

প্রবন্ধ সংকলনটিতে পাঁচটি পর্ব রয়েছে। ‌ প্রথম পর্বটি রবীন্দ্রনাথের গান নিয়ে। ‌ সেখানে যেমন রবীন্দ্রনাথের বিভিন্ন পর্বের গান নিয়ে আলোচনা রয়েছে তেমনি গায়ক রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের সুরত সৃষ্টি নিয়ে একটি মননশীল প্রবন্ধ সংশ্লিষ্ট হয়েছে। 
দ্বিতীয় অংশে রবীন্দ্রনাথের সঙ্গে সুভাষচন্দ্র বসু চার্লস এন্ড্রুস এবং ইয়েটস এর সম্পর্ক প্রসঙ্গে চারটি আলোচনা রয়েছে। 
রবীন্দ্র দর্শনে ঈশ্বর এবং রবীন্দ্রনাথের দুটি নাটক রাজা এবং রক্তকরবী নিয়ে আলোচনা রয়েছে রবীন্দ্র দর্শন বিভাগে। 
রবীন্দ্রনাথ ও স্বদেশ বিভাগে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ ঘরে বাইরে উপন্যাস এবং রবীন্দ্রনাথের জমিদারি নানা দিক নিয়ে তিনটি প্রবন্ধ রয়েছে। 
শেষ অংশ অর্থাৎ নানা রঙের রবীন্দ্রনাথ পর্বে রয়েছে রবীন্দ্রনাথকে নারী রবীন্দ্রনাথের জীবনের শেষ কয়েকটি বছর এবং রবীন্দ্রনাথের বিভিন্ন সময়ে যে সমস্ত সাহিত্য সচিবরা, তার সঙ্গে কাজ করেছেন। তাদের সম্পর্কে একটি অত্যন্ত তথ্য সমৃদ্ধ আলোচনা। ‌
বইটিতে সংকলিত প্রবন্ধ গুলির লেখকদের মধ্যে রয়েছেন হিমাদ্রি কুমার দাশগুপ্ত , সৌমেন দে,  গৌতম কুমার নাগ,  চন্দ্রনাথ ভট্টাচার্য , পল্লব গঙ্গোপাধ্যায় , আবু সাঈদ ফিরোজ , শিবাংশু দে, অপূর্ব দে এবং তন্ময় বন্দ্যোপাধ্যায়। 
বইটির সম্পাদনা করেছেন তন্ময় বন্দ্যোপাধ্যায়। ‌ রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের আলোচনার কোন অন্ত নেই। বঙ্গ সংস্কৃতি চর্চার আবহে চিরকাল রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক হয়েই থাকবেন। ‌ সেই ধারাবাহিকতার একটি অংশ হিসেবেই আলোচ্য বইটি বাংলা সাহিত্য জগতে একটি অমূল্য সংযোজন হিসেবে বিবেচিত হবে।

রবিচক্র প্রবন্ধমালা:  নানা রবীন্দ্রনাথ 
সম্পাদনা-  তন্ময় বন্দ্যোপাধ্যায় 
পরম্পরা প্রকাশন , কলকাতা

 

Comments :0

Login to leave a comment