BOOK TOPIC | RABNIDRANATH | KRISHANU BHATTACHARJEE | NATUNPATA | 4th YEAR | 11 MAY 2026 | KABIPAKSHA

বইকথা | তাঁর পরেই প্লাবন | কৃশানু ভট্টাচার্য্য | নতুনপাতা | ৪র্থ বর্ষ | ১১ মে ২০২৬ | কবিপক্ষ

নতুনপাতা/মুক্তধারা

BOOK TOPIC  RABNIDRANATH  KRISHANU BHATTACHARJEE  NATUNPATA  4th YEAR  11 MAY 2026  KABIPAKSHA

বইকথা | তাঁর পরেই প্লাবন 

               কৃশানু ভট্টাচার্য্য 

নতুনপাতা | বর্ষ ৪ | ১১ মে ২০২৬ | কবিপক্ষ


তিনি তখন লন্ডনে। ‌ সদ্য যোগ দিয়েছেন ইন্ডিয়ান সার্ভিসে। সহকর্মী এক বাঙালি তাকে প্রশ্ন করেছিলেন দেশে ফিরে খোঁজ করতে রবীন্দ্রনাথ ঠাকুর কি সত্যিই একজন প্রজাপীড়ক জমিদার ছিলেন? হয়তো জানতে চাইছিলেন যে জমিদার মাত্রই প্রজাপীড়ক হয় কিনা? দেশে ফিরে আসবার পর প্রথম চাকরি হলো রাজশাহী জেলার নওগাঁও তে। ‌ পদটা মহকুমা শাসকের। ওই মহকুমার মধ্যেই রবীন্দ্রনাথের জমিদারী। এমন সময় রবীন্দ্রনাথ একবার এলেন পতিসরে। রয়েছেন হাউস বোটে। উপস্থিত হলেন তিনি। কান পেলেন কবির পায়ের কাছে। ‌ কবি তখন বৃদ্ধ ছিয়াত্তর বছর বয়স চুল সবই প্রায় পাকা। ‌ শুনেছিলেন কিছু মানুষের প্রতিক্রিয়া। " ইয়াহিয়া দাড়িওয়ালা বুড়ো বুড়ো মুসলমান তাঁকে ঘিরে দাঁড়িয়ে ছিল শিষ্যজনের মতো‌ । কলকাতা আগামী ট্রেন এলো। এক মিনিট কি দু মিনিট থামল। গুরুদেব কে তুলে দেওয়া হল ধরাধরি করে। তার প্রজাদের চোখে তখন জল। শেষবারের মতো তাকে তারা সালাম করল। তিনি তো কেবল জমিদার নন। ‌ তিনি পয়গম্বর এর কাছাকাছি যান।"
এ ধরনের প্রচুর ব্যক্তিগত স্মৃতিচারণের পাশাপাশি রবীন্দ্রসাহিত্যের নানা দিক নিয়ে মনস্বী
অন্নদাশঙ্কর রায় ১৯৬১ সালে কবির জন্মশতবর্ষ উপলক্ষে রচনা করেছিলেন একটি গ্রন্থ। ‌ নাম -রবীন্দ্রনাথ।‌ পরবর্তী সময়ে কলকাতার আরেকটি প্রকাশনা সংস্থা বইটির পুনঃ মুদ্রণ করে। বইটিতে রয়েছে অন্নদাশঙ্কর রায়ের রচিত কবির উপরে ১৬টি প্রবন্ধ। বইটিতে যেমন রবীন্দ্রনাথের সাহিত্য এবং জীবনচর্চার নানা দিক সম্পর্কে বহু তথ্য পাওয়া যাবে তার পাশাপাশি কোভিদ সঙ্গে লেখকের বিভিন্ন সাক্ষাৎকারের বহু অচেনা কাহিনী সকলে জানতে পারবে। সেই কারণেই এই বইটি অনেকের কাছেই খুব আকর্ষণীয়। 
জাতীয় সংহতি শীর্ষক একটি রচনায় অন্নদাশঙ্কর রায় লিখছেন, "হিন্দু ভাবে সে তার প্রতিবেশী মুসলমানকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে আপনি প্রথম শ্রেণীর নাগরিকভাবে ও একার চেষ্টায় এই পশ্চাদপদ দেশকে রাশিয়া বা আমেরিকার মতো অগ্রসর করে দেবে। এটা মহাভারত হবার পন্থা নয়, এটা উপভারত হবার এঁদো গলি।"  আজ থেকে প্রায় ছয় দশক আগে অন্নদাশঙ্কর রবীন্দ্রনাথের ভাবনায় আলোকিত হয়ে এই ঐতিহাসিক উপলব্ধি অর্জন করেছিলেন। বুঝতে পেরেছিলেন গৃহযুদ্ধের অনিবার্যতাকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে। ‌ তার রচনায় উচ্চারণ করেছিলেন ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে প্রকৃতিস্থ হতে হবে। 
সময় বদলেছে, প্রকৃতিরও বদল হয়েছে, কিন্তু এই কথাগুলোর গুরুত্ব আজও অমলিন রয়ে গেল।। আর এই কারণেই এই বইগুলো এখনো আমাদের বাংলা চিন্তার জগতে অন্যতম সম্পদ।

রবীন্দ্রনাথ 
অন্নদাশঙ্কর রায় 
বাণীশিল্প কলকাতা ১৯৯৯

 

Comments :0

Login to leave a comment