BOOKTOPIC — AVIK CHATTARJEE — BIDUSHAK — NATUNPATA | 2026 APRIL 27

বইকথা — অভীক চ্যাটার্জী — সাংবাদিক থেকে বিদূষক — নতুনপাতা — ২০২৬ এপ্রিল ২৭

নতুনপাতা/মুক্তধারা

BOOKTOPIC  AVIK CHATTARJEE  BIDUSHAK  NATUNPATA  2026 APRIL 27

বইকথা 

 

নতুনপাতা

----------------------------------------

সাংবাদিক থেকে বিদূষক 

----------------------------------------

অভীক চ্যাটার্জী

 

২০২৬ এপ্রিল ২৭

 

বাংলা সাংবাদিকতার ইতিহাসে কলকাতা কেন্দ্রিকতার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংবাদপত্র প্রকাশের যে ঐতিহ্য রয়েছে জঙ্গিপুর সংবাদ পত্রিকা তার একটি অন্যতম অঙ্গ। ‌ ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের আবহে এই পত্রিকাটি প্রকাশ করেছিলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত দফরপুর গ্রামের বাসিন্দা শরৎচন্দ্র পণ্ডিত। স্থানীয় মানুষদের কাছে তিনি দাদাঠাকুর নামে জনপ্রিয় ছিলেন। তার প্রয়াণের পরেও তার প্রয়াণের পরেও এই পত্রিকা প্রকাশিত হয়েছে তার পুত্র এবং পৌত্রের সম্পাদনায়। ১০০ বছর ধরে ধারাবাহিকভাবে এই পত্রিকা মুর্শিদাবাদ জেলার একটি মহকুমার সংবাদ সাপ্তাহিক ভিত্তিতে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। সেই হিসেবে দেখতে গেলে ভারতীয় সাংবাদিকতার ইতিহাসে শরৎচন্দ্র পণ্ডিত এবং তার এই পত্রিকা একটি অবিস্মরণীয় অবস্থান ও গুরুত্ব রয়েছে। 
কিন্তু সহজাত রসিকতা এবং প্রত্যুৎপন্নমতিত্বের কারণে শরৎচন্দ্র পণ্ডিত বাংলার মানুষের কাছে একজন বিদূষক হিসেবেই সমাধিক পরিচিত। যদিও বিদূষক তারই সম্পাদিত আরেকটি সাপ্তাহিক পত্রিকা যা তিন বছর কলকাতা থেকেই প্রকাশিত হতো। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি তার পত্রিকার জন্য লিখতেন,  সম্পাদনা করতেন,  ছাপতেন,  এমনকি বিক্রিও করতেন- এক কথায় বলতে গেলে একাই একশ একজন সাংবাদিক।‌ এর পাশাপাশি কলকাতা বেতার কেন্দ্রে সরস কথোপকথনের কারণে তাকে বিভিন্ন সময়ে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে শরৎচন্দ্র পণ্ডিত ছিলেন মুদ্রণ এবং বৈদ্যুতিন দুই জগতেরই একজন সফল সাংবাদিক।

শরৎচন্দ্র পণ্ডিত কে নিয়ে বাংলা ভাষায় একটি অত্যন্ত জনপ্রিয় গ্রন্থ রচনা করেছিলেন তার অন্যতম সহকারী নলিনি কান্ত সরকার। সেই বইটি প্রধানত গল্পের আকারে এক অসামান্য মানুষের জীবন চরিত। কিন্তু গবেষকের নির্মোহ দৃষ্টিভঙ্গি থেকে শরৎচন্দ্র পণ্ডিতের সাংবাদিক সত্তাকে দুই মলাটের মধ্যে তুলে ধরেছেন কৃশানু ভট্টাচার্য। তার রচিত সাংবাদিক দাদা ঠাকুর গ্রন্থটি এক কথায় সাংবাদিক শরৎচন্দ্র পণ্ডিতের সামগ্রিক জীবনের একটি তথ্যসমৃদ্ধ মূল্যায়ন। এই বইটি পড়লে যে কোন পাঠক শুধুমাত্র শরৎচন্দ্র পণ্ডিত' ই নন তার সঙ্গে সঙ্গে সমসাময়িক ভারতবর্ষের রাজনৈতিক এবং সামাজিক অবস্থা সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা তৈরি করতে পারবেন। 
সাবলীল গদ্যে রচিত এই বইটির মধ্যে ১৪ টি অধ্যায়ে শরৎচন্দ্র পণ্ডিতের বহুমুখী অবদানের বিস্তারিত এবং তথ্য সমৃদ্ধ আলোচনা রয়েছে। ভারতীয় সাংবাদিকতার ইতিহাস রচনার ক্ষেত্রেও আলোচ্য বইটির উল্লেখযোগ্য গুরুত্ব থেকেই যায়।

সাংবাদিক দাদাঠাকুর 
কৃশানু ভট্টাচার্য্য 
হেমপ্রভা , কলকাতা

Comments :0

Login to leave a comment