BOOKTOPIC — KRISHANU BHATTACHARJEE — 'JALABAYU' — NATUNPATA | 2026 APRIL 6, 3rd YEAR

বইকথা — কৃশানু ভট্টাচার্য্য — জলবায়ু নিয়ে নানা কথা — নতুনপাতা — ২০২৬ এপ্রিল ৬, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

BOOKTOPIC  KRISHANU BHATTACHARJEE  JALABAYU  NATUNPATA  2026 APRIL 6 3rd YEAR

বইকথা 

 

নতুনপাতা

-------------------------------------------------

জলবায়ু নিয়ে নানা কথা

-------------------------------------------------

কৃশানু ভট্টাচার্য্য

 

২০২৬ এপ্রিল ৬, বর্ষ ৩

 

জলবায়ুর সংকট কি এবং কিভাবে তা আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে তা আজ কারো অজানা নয়। এপ্রিলের গোড়ার দিকেই 
তাপমাত্রা যে হারে বৃদ্ধি পেয়ে চলেছে তাতে বছরের আগামী দু তিনটে মাস কিরকম অবস্থা হবে তা সহজেই সকলে অনুমান করতে পারছেন। কিন্তু এর পিছনে কারণ কি? সহজেই সকলে বলে উঠবেন বিশ্ব উষ্ণায়ন। ‌ বিশ্ব উষ্ণায়নের এই সমস্যাটি মোকাবিলা করবার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং পরিবেশবিদরা আলোচনা করেছেন ।‌ নানা ধরনের পথের সন্ধান দিয়েছেন এবং অধিকাংশ ক্ষেত্রেই তাঁর পঞ্চাশ শতাংশ বাস্তবে রূপায়ণ করা সম্ভবপর হয়নি। এই নিয়ে লেখা হয়েছে প্রচুর, কথা হয়েছে তার চেয়েও বেশি আর কাজের কাজ হয়েছে সবচেয়ে কম। ‌ তবে একটা কথা ঠিক সার্বিক সচেতনতার অভাব হলে এই প্রাকৃতিক সমস্যার মোকাবিলা করা সম্ভবপর নয় । আর এর জন্যই এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। 
এই বিশেষ সমস্যাকে মোকাবিলা করবার জন্যই মানসপ্রতিম দাসের 'জলবায়ু  বিতর্ক ' বইটি পাঠ করা বিশেষ জরুরী।

 
আলোচ্য এই বইটিতে খুব সহজ এবং প্রাঞ্জল ভাবে জলবায়ুর সমস্যার নানাদিক তুলে ধরা হয়েছে। ‌ এর মধ্যে যেমন রয়েছে ইন্টার গভর্নমেন্টাল প্লানেট অন ক্লাইমেট চেঞ্জ বা আই পি সি সি সংগঠনটির বিবিধ কর্মসূচি এবং প্রতিবেদনের উল্লেখ , তেমনি রয়েছে এই ভাবনার পাশাপাশি সক্রিয় একটি বিকল্প ভাবনার কথাও। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন উপরাষ্ট্রপতি আল গোরে, জুনিয়র , জলবায়ু সমস্যা কে সামনে রেখে তৈরি করেছিলেন একটি ডকুমেন্টারি চিত্র - অ্যান ইনকনভেনিয়েন্ট ট্রুথ।‌ পরবর্তী সময়ে এই বিষয়টিকে নিয়ে তিনি একটি বই লিখে সারা পৃথিবীতে আলোড়ন তুলেছিলেন যা তাকে নোবেল শান্তি পুরস্কার পেতে সাহায্য করেছিল। আলোচ্য গ্রন্থটিতে সেই বইটির সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং আই পি সি সি র ভাবনাকে চ্যালেঞ্জ জানিয়ে বিকল্প ভাবনার কথাও তুলে ধরা হয়েছে। এই বইটিতে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর বিষয়ে আন্তর্জাতিক গবেষণার কথা, উত্তর মেরুর বরফ গলন কিভাবে পৃথিবীর পরিবেশের ভারসাম্য নষ্ট করছে কিভাবে আমরা জ্বালানি শিল্পের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারি এবং হার্ট ল্যান্ড ইনস্টিটিউট কিভাবে বিকল্পের সন্ধান দিচ্ছেন তার কথা। বইটি পড়লে জলবায়ু সমস্যার সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি করা সম্ভবপর হবে। ‌ সম্ভবপর হবে জলবায়ু প্রশ্নকে সামনে রেখে পৃথিবীতে যে পরিবেশ রাজনীতি চলছে তার সম্পর্কেও একটি ধারণা তৈরি করা। সেই কারণেই এটি ছাত্র-ছাত্রীদের পক্ষে বিশেষ প্রয়োজনীয় পাঠ্য হয়ে উঠতে পারে।

জলবায়ু বিতর্ক 
মানসপ্রতিম দাস 
জ্ঞান বিচিত্রা প্রকাশনী,  আগরতলা

Comments :0

Login to leave a comment