Bhandani Mela Book Stall

ভান্ডানী মেলায় বুক স্টলেও নয়া ফ্যাসিবাদকে প্রতিরোধের বার্তা

জেলা

ক্রান্তি ব্লকের চেকেন্দা ভান্ডানী মেলার বুক স্টলে জনতা।

রাজ্যজুড়ে বুলডোজার দিয়ে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদে বইয়ের ভাণ্ডার নিয়ে পথে নেমেছে সিপিআই(এম) সহ বামপন্থীরা। জলপাইগুড়ির চেকেন্দা ভান্ডানী মেলায় সিপিআই(এম)-র বুক স্টল ঘিরে দেখা যাচ্ছে মানুষের আগ্রহ। বই কিনতে আসছেন বহু মানুষ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে বইকে হাতিয়ার করার বার্তা উঠে এল বুক স্টলের উদ্বোধনী অনুষ্ঠানে। 
এই মেলা চলবে ৮ দিন।
লাল ফিতে কেটে বুক স্টলের উদ্বোধন করেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সলিল আচার্য। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার অন্যতম হাতিয়ার বই। মানুষের মধ্যে সচেতনতা তৈরি, যুক্তিবাদী চিন্তার প্রসার এবং সমাজ পরিবর্তনের ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে বইয়ের গুরুত্ব অপরিসীম, রুজি রুটির সমস্যাকে নিয়ে আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার বই। বর্তমান সময়ে মানুষের‌ অধিকার ছিনিয়ে নিতে তৎপর শাসক শ্রেণি। তাই বইয়ের উপরে বুলডোজার জেসিবি চালাচ্ছে প্রশাসন। আসলে ফ্যাসিস্টধর্মী শক্তি বইকে ভয় পায়। তাই বইয়ের উপরে এই আক্রমণ।
রাজ্যজুড়ে বুলডোজার দিয়ে ঘরবাড়ি ও জীবিকা  পাশাপাশি বুক স্টল উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদে সরব বামপন্থীরা। সেই প্রতিবাদের পাশাপাশি বইয়ের মাধ্যমে মানুষের কাছে বিকল্প চিন্তা ও সংগ্রামের ইতিহাস পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যজুড়ে বুক স্টলে। আক্রমণ প্রতিহত করেই এখানে চলবে বুক স্টল, জানান সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র। 
বুক স্টলে বিভিন্ন বিষয়ের বই রাখা হয়েছে। রাজনৈতিক, সামাজিক, সাহিত্য এবং গণআন্দোলনের ইতিহাস সম্পর্কিত বই কিনতে আগ্রহ দেখাচ্ছেন পাঠকরা। বই কেনার পাশাপাশি স্টলে দাঁড়িয়ে বইয়ের বিষয়বস্তু সম্পর্কে খোঁজখবরও নিচ্ছেন অনেকে বলে জানান পার্টি নেতা আশিস সরকার। 
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআই(এম) জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আশিস সরকার, জগন্নাথ সরকার সহ নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment