Biker wounded at Bandel of thread

ব্যান্ডেলে চীনা সুতোয় রক্তাক্ত বাইক চালক

জেলা

ব্যান্ডেলে চীনা সুতোয় গলা কেটে হা হয়ে গেলো এক বাইক চালকের।

চীনা সুতোয় পথে বিপদ। ব্যান্ডেল শরৎ সরণিতে চীনা সুতোয় গলা কেটে হা হয়ে গেলো এক বাইক চালকের।
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আতঙ্কে ভুগছেন হারাধন আচার্য। তাঁকে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে।
বাইক চালিয়ে চুঁচুড়া থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছিলেন তালডাঙ্গার বাসিন্দা পেশায় পুরোহিত হারাধন আচার্য।
শরৎ সরণীর জিটি রোডে আড়াআড়ি ভাবে পরে ছিল ঘুড়ির সুতো।দেখতে পাননি তিনি।
গলায় লাগতেই কেটে হাঁ হয়ে যায়। রক্ত ঝরতে থাকে। কিছু একটা হয়েছে বুঝতে পেরে ছুটে আসেন স্থানীয়রা। পিছনে এক স্কুটার চালক ছিলেন। তিনিও দাঁড়িয়ে পড়েন। চীনা ঘুড়ির সুতো টেনে জড়ো করেন একজন। না হলে আরো অনেকের বিপদ হতে পারত।
আহত ভাইক আরোহী বলেন, ব্যান্ডেলে যাচ্ছিলাম। হঠাৎ গলায় টান লাগল বুঝতেই পারিনি এতটা কেটে গেছে। এত ধার এই সুতোয়। স্কুটার চালক বলেন, মানুষ যে কবে সচেতন হবে।
ঘুড়ি ওড়ানো নিয়ে পুলিশ প্রশাসন চীনা মাঞ্জা সুতো কেনাবেচা বন্ধ করতে সচেতনতার প্রচার থেকে ধরপাকড় সবই হয়।বারবার দুর্ঘটনা। তবু হুঁশ ফেরে না।

Comments :0

Login to leave a comment