ভোটের ফল প্রকাশের মধ্যেই লেনিন মূর্তির অবমাননায় নামল বিজেপি’র।
ভ্লাদিমির ইলিচ লেনিনের মূর্তিকে অসম্মান করার চেষ্টা করল বিজেপি। যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ডের গায়ে অটো স্ট্যান্ডে বিজেপি’র একাংশের এই কুকীর্তির খবর পেয়ে ছুটে যান সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত এবং সৃজন ভট্টাচার্য। সঙ্গে ছিলেন সিপিআই(এম) নেতা ও কর্মীরা।
ফল প্রকাশের প্রবণতায় বিজেপি এগিয়ে রাজ্য বিধানসভায়। বিজেপি নিজেদের জয় পালনের জন্য আনা আবির মাখাতে শুরু করে লেনিন মূর্তিতে।
প্রতিবাদ জানান সিপিআই(এম) কর্মীরা। প্রতিবাদ জানান সাধারণ মানুষও। সিপিআই(এম) নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে লেনিনের মূর্তিকে পরিষ্কার করেন।
রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা লেনিন এবং কমিউনিস্টদের বরাবর শত্রু মনে করে বিজেপি এবং তাদের আদি সংগঠন আরএসএস। ফ্যাসিবাদী লক্ষণসম্পন্ন উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক এই শক্তির কাছে সবচেয়ে বড় বিপদ বামপন্থী এবং কমিউনিস্টরা। ফল প্রকাশের দিনেই লেনিন মূর্তির অবমাননা সেই মনোভাব থেকে। লেনিন মূর্তিতে আবির মাখানোও একই উদ্দেশ্যে। ত্রিপুরায় বিজেপি জয়ী হওয়ার পর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছিল লেনিন মূর্তি। তবে বামপন্থী আন্দোলন এবং কমিউনিস্টদের দমিয়ে রাখা যায়নি।
এদিন লেনিন মূর্তির গায়ে লাগানো আবির পরিষ্কার করার সময়েও বিজেপি’র একাংশ সিপিআই(এম)’র জমায়েতকে লক্ষ্য করে অবমাননাকর স্লোগান তুলতে থাকেন। তবে সিপিআই(এম) কর্মীদের হটানো যায়নি। শামিল রয়েছেন প্রতিবাদে।
সৃজন ভট্টাচার্য বলেন, লেনিন মূর্তিতে আবির মাখাতে এসেছিল, পরিকল্পনা ছিল মূর্তি ভাঙার। খবর পেয়ে পার্টিকর্মীরা সমবেত হন। জমায়েত এখন থাকবে।
Jadavpur Lenin Statue
যাদবপুরে লেনিন মূর্তি অবমাননার চেষ্টা বিজেপি’র, প্রতিরোধ সিপিআই(এম)’র
×
Comments :0