স্মরণসভাতেও বাধা বিজেপির। সিপিআই(এম) নেত্রী তানিয়া চক্রবর্তীর স্মরণে সভা হয়েছে সেই বাধা হটিয়েই। স্মরণসভার পর হয়েছে প্রতিবাদ মিছিলও। অংশ নিয়েছে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ।
রবিবার বিকেল পানিহাটি লোকসংস্কৃতি ভবনে স্মরণসভা ঠিক ছিল আগে থেকে। শনিবার রাতে সোদপুর স্টেশনে পতাকা এবং ফ্লেক্স লাগাচ্ছিলেন সিপিআই(এম) কর্মীরা। সেই সময়ে তাঁদের বাধা দেয় বিজেপি’র দুষ্কৃতীরা। ছিঁড়ে ফেলা হয় ফ্ল্যাগ ও ফ্লেক্স। হুমকি দিয়ে বলা হয় সিপিআই(এম)’র পতাকা লাগানো যাবে না।
হুমকি মোকাবিলা করেই রবিবার হয়েছে স্মরণসভা। সেলিমের পাশাপাশি অংশ নেন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক পলাশ দাস, সিপিআই(এম) নেতা ঝন্টু মজুমদার, সায়নদীপ মিত্র, আত্রেয়ী গুহ, অনির্বাণ ভট্টাচার্য, দুলাল চক্রবর্তী প্রমুখ।
Comrade Tania Chakrabarty
তানিয়া চক্রবর্তীর স্মরণসভার প্রচারে হামলা, পানিহাটিতে ধিক্কার মিছিল
সিপিআই(এম) নেত্রী প্রয়াত তানিয়া চক্রবর্তীর স্মরণসভার পর ধিক্কার মিছিলে মহম্মদ সেলিম সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ। ছবি: অভিজিৎ বসু
×
Comments :0