West Bengal Elections

শেষ প্রচারেও ব্যাপক সারা বারাকপুর শিল্পাঞ্চলে

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

সোমবার প্রচারের শেষ দিনে বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বামপন্থী প্রার্থীরা কর্মীদের নিয়ে প্রচারে ঝড় তোলেন। এদিন সকাল থেকেই প্রচার শুরু হয়। বীজপুর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দেবাশীষ রক্ষিত হুকুম চাঁদ জুট মিলের গেটের সামনে চটকল শ্রমিকদের সঙ্গে মিলিত হন। এছাড়াও হালিশহর ও কাচড়াপাড়া জুড়ে সর্বত্র টোটো করে প্রচার সংঘটিত হয়। দুপুরের পর থেকেই কাচড়াপাড়া শহর জুড়ে অলিতে গলিতে মিছিল ঘোরে। মিছিল থেকে শ্লোগান ওঠে কাজের মানুষ, কাছের মানুষ দেবাশীষ রক্ষিত-কে ভোট দিন। তিনি একসময় কাচড়াপাড়া পৌরসভার কাউন্সিলর ছিলেন। 
নৈহাটি বিধানসভা কেন্দ্রের (সিপিআই এম-এল) প্রার্থী দেবজ্যোতি মজুমদারের সমর্থনে একটি সুসজ্জিত মিছিল নৈহাটি শহর পরিক্রমা করে। নৈহাটি ফেরীঘাট থেকে এই মিছিল শুরু হয়। এই মিছিলের পুরোভাগে ছিলেন সিপিআই(এম) নেতা মলয় ভট্টাচার্য,  পার্টির উওর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য দেবজিত ব্যানার্জি,  ইন্দ্রানী কুন্ডু মুখার্জি সহ প্রমুখ নেতৃবৃন্দ।
জগদ্দল বিধানসভা কেন্দ্রের ফরওর্য়াড ব্লক প্রার্থী পারভেজ আহমেদ খানের সমর্থনে টোটো করে প্রচার হয়। শ্যামনগর নেহেরু মার্কেটের সামনে সভা হয়।
নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের সর্বত্র টোটো করে প্রচার করা হয়। এই বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী গার্গী চ্যাটার্জী গৌরীশঙ্কর জুট মিলের গেটের সামনে শ্রমিকদের সাথে মিলিত হন।
নোয়াপাড়া বিধানসভার পলতা বাদামতলায় এক সভায় সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক কনিনিকা ঘোষ বলেন মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বামপন্থীদের জয়কে সুনিশ্চিত করতে হবে। এই সভায় এছাড়াও বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সোমনাথ ভট্টাচার্য, কাজল ঘোষ, প্রার্থী গার্গী চ্যাটার্জী সহ প্রমুখ নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন পার্টি নেতা অমিত চক্রবর্তী।
বারাকপুর বিধানসভা কেন্দ্রের সর্বত্র সিপিআই(এম) প্রার্থী অধ্যাপক সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এদিন টোটো করে প্রচার করা হয়। বারাকপুর বিধানসভা কেন্দ্রের ঘুষিপাড়ায় এক সভায় বক্তব্য রাখেন সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি রাজ্য সভাপতি জাহানারা খান, ছাত্রনেত্রী ঐশী ঘোষ,  প্রাক্তন সাংসদ তড়িত বরন তোপদার,  প্রার্থী অধ্যাপক সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment