CPI(M) ‌Book Stall

কৃত্তিবাসের মাটিতে সংস্কৃতি ভুলন্ঠিত

জেলা

কল্যাণীতে পুড়িয়ে দেওয়া স্টলে পুনরায় বই বিক্রি করতে ব্যস্ত নেতৃবৃন্দ

 নদিয়ার ফুলিয়ায় সিপিআই(এম)'র শারদৎসবে বুকস্টলে ভাঙচুর,অগ্নিসংযোগ। রবিবার ফুলিয়া রঞ্চমঞ্চের কাছে রাস্তার ধারে বুকস্টলে হামলা। স্টলের ভিতরে রাখা মনীষীদের ছবি, বই রাখার স্ট্যান্ড এবং কর্মীদের বসার বেঞ্চ ভাঙচুর। ভাঙচুরের পর স্টলের ভিতরে থাকা মনীষীদের ছবি ছিঁড়ে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।
এইরকম মর্মান্তিক ন্যাক্কারজনক ও সংস্কৃতির পরিপন্থী ঘটনার প্রতিবাদে সিপিআই(এম)ফুলিয়া এরিয়া কমিটির পক্ষ থেকে জেলা নেতৃত্বের উপস্থিতিতে মিছিল সহকারে ফুলিয়া পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভ সংঘটিত করা হয় এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুলিয়া ফাঁড়িতে ডেপুটেশন প্রদান করা হয়।
গতকাল অর্থাৎ ১৯শে অক্টোবর কৃষ্ণনগর পোষ্ট অফিস মোড়ে আরএসএসের দুষ্কৃতীরা শারদীয়া বুকস্টল কর্তব্যরত পুলিশ প্রশাসনের সামনে রাতে ভাঙচুর করে। সমস্ত বই পত্র ছিঁড়ে, চেয়ার টেবিল ভেঙ্গে চুরমার করে। প্রসঙ্গত জানাই যে গত ১৮ অক্টোবর থেকে ২০ শেষ অক্টোবর পর্যন্ত বুকস্টল করার জন্য পৌরসভার প্রয়োজনীয় অনুমতি পত্র এবং কৃষ্ণনগর কোতোয়ালি থানায় ইনফরমেশন করার নথি ছিল। গত ১৮ অক্টোবর কৃষ্ণনগর কোতোয়ালি থানা থেকে পুলিশ এসে হুমকি দেয় যে ওই বুকস্টল বন্ধ করতে হবে। এর প্রত্যুত্তরে আরএসপি কৃষ্ণনগর লোকাল কমিটির সম্পাদক সমীর দাস পুলিশের কাছে জানতে চান আপনাদের বুকস্টল ভাঙ্গার অর্ডার দেখান। যথারীতি এর প্রতি উত্তরে পুনরায় পুলিশ হুমকি দিয়ে চলে যায়।
কিন্তু সোমবার বিকাল ৪টা থেকে পোস্ট অফিস মোড়ে পুলিশ জমায়েত হতে থাকে। দুষ্কৃতকারীরা হামলার ঘটনা ঘটায়। পরবর্তীতে বুকস্টলের সামনে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করা হয়।  বক্তব্য রাখেন আরএসপি'র জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রদীপ সরকার ও লোকাল সম্পাদক সমীর দাস। ছিলেন জেলা নেতৃত্ব শঙ্কর ব্যানার্জি, কম সমীর দত্ত সহ অন্যান্যরা।
বিক্ষোভ চলাকালীন জেলা নেতা এস.এম.সাদির  নেতৃত্বে শতাধিক পার্টি সদস্য ও কর্মী মিছিল করে বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন। বুকস্টল ভাঙ্গার প্রতিবাদে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বক্তব্য রাখেন এস. এম. সাদি এবং সুমিত চাকি। পুলিশের ভূমিকায় ক্ষিপ্ত হয়ে ওঠেন বাম কর্মীরা এবং পুলিশের ওপর ক্ষোভ উগরিয়ে দেন। 
সেখানে আরএসপি কৃষ্ণনগর লোকাল কমিটির পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটা এফআইআর দায়ের করা হয়। অভিযোগ পুলিশ কেস নাম্বার না দিয়ে শুধু রিসিভ করে নেয় অভিযোগ পত্রটি।
গতকালের এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পোস্ট অফিস মোড়ে ভাঙ্গা বুকস্টলের সামনেই যথারীতি বুকস্টল খুলে কালোব্যাজ পরে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ধিক্কার সভা হয়।
রবিবার রাতে দুষ্কৃতীরা কল্যাণী বি -৩ ব্লকে বই বিপণন কেন্দ্র পেট্রল ঢেলে আগুন ধরিয়ে ভেঙ্গে দিয়েছিল। এমনকি মনীষীদের ছবির ফ্লেক্সে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আগুন দেখে এলাকাবাসী এসে সেই আগুন নিভান। সেই বই বিপণন কেন্দ্র সোমবার আবার সাধারণ খুলে দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment