West Bengal Elections

ময়ূখের ওপরেই আস্থা দমদমের মানুষের

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

পূজা বোস ও অরিজিৎ মন্ডল: দমদম 
দমদম বিধানসভায় সিপিআই(এম) প্রার্থী ময়ূখ বিশ্বাস৷ নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন ময়ূখ। তাঁর প্রতি মানুষের উচ্ছাস ক্রমশ বাড়ছে। যা দেখে বলা সহজ হচ্ছে, দমদমে আবার বামেদের পুরনো সুদিন ফিরে আসবে।  রবিবার দমদম বিধানসভা কেন্দ্রের বাম মনোনীত সিপিআই(এম) প্রার্থী ময়ূখ বিশ্বাসের সমর্থনে একটি মেগা রোড শো’র আয়োজন করা হয়। আর টোটোই বসে সেই মিছিলে অংশগ্রহণ করা দুই প্রবীণ এমনটাই আলোচলা করছিলেন। এদিনের মিছিলে বাম প্রার্থীর সমর্থনে মেগা রোড শোতে ছিলেন সিপিআই(এম)রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম,  প্রবীণ সিপিআই(এম) নেতা রবীন দেব,  এসএফআই-এর সর্বভারতীয় নেত্রী ঐশী ঘোষ এসএফআই'র প্রাক্তন সর্বভারতীয় নেতৃত্ব বিক্রম সিং স অনান্য নেতৃত্ব। 
ছাব্বিশে'র বিধানসভা নির্বাচনে প্রার্থী ময়ূখ বিশ্বাসের থিম সং, ‘‘গমগম করছে বাতাস, দমদমে আছে বিশ্বাস(ময়ুখ বিশ্বাস) ...’’। এদিনের মেগা রোড শো’র বাইক মিছিল যেন গানের সেই প্রথম স্তববকেই বাস্তবে পরিণত করছিল। লালঝান্ডা কাঁধে এদিন সিপিআই(এম) কর্মী ও সমর্থকদের বাইকের আওয়াজে গমগমে হয়ে উঠেছিল বাতাস। সেইসঙ্গে, যে পথে মিছিল চলছিল তার দুই পাশের বাড়ি থেকে মানুষের বেরিয়ে আসাই বুঝিয়ে দিচ্ছিল দমদমের মানুষ এবার বিশ্বাস রাখছে ‘ময়ুখ বিশ্বাসে’ই।  
এদিন রোড শো শুরু হওয়ার আগে দমদমের সেন্ট্রাল জেল ময়দানের বি আর আম্বেদকারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন মহম্মদ সেলিম। তারপর সেখান থেকেই সেলিম দুই শাসকদলের মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করার যে ঘৃণ্য রাজনৈতিক চেষ্টা,  তার বিরুদ্ধে প্রতিবাদ জানান। তিনি বলেন ,‘‘ বাংলাকে বাঁচাতে হলে, নবান্ন থেকে চোরচোট্টাদের তাড়াতে হলে কোন ৫৬ ইঞ্চি নয়, কোন ৩৫৬ ধারা নয়,  বাংলার হিন্দু,  মুসলমান, প্রান্তিক,  সাধারণ মানুষ জাতি,   বর্ণ নির্বিশেষে সকলে একসাথে এককাট্টা হলে যারা ইংরেজদের তাড়িয়ে ছিল, যারা জোতদারদের বিরুদ্ধে লড়েছেন তারা এই দুর্নীতি এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধেও লড়াই করবেন এবং বাম প্রার্থীকে সমর্থন করবেন এই আশাই রাখছি। তিনি আহ্বান জানান এই দুটো দিন আর কোন লোভ হিংসা প্রতারণা নয় দমদম কেন্দ্র থেকে ময়ূখ বিশ্বাসকে জয়ী করুন। 
ঐশী ঘোষ বলেন, ‘‘সারা রাজ্যের মত এখানকার মানুষও তৃণমূলের দুর্নীতি দেখেছে, তৃণমূলকে সঙ্গী করে বিজেপির বাইনারি তৈরির রাজনীতি ও আজ কারও অজানা নয়। এই দুইয়ের মাঝে পড়ে সাধারণ মানুষের দুর্দশার শেষ নেই। আসলে সাধারণ মানুষ তাঁর সন্তানের লেখাপড়া, কাজ, রুটি রুজির একটা সুনিশ্চিন্ত ব্যবস্থা চায় সরকারের থেকে। এ কথা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলার সময়ই উঠে এসেছে। আমরা বলেছি তাদের দাবি একমাত্র বামপন্থীরাই পূরণ করতে পারে। তাই আমরা আশাবাদী দমদমের মানুষ ময়ূখ বিশ্বাসের ওপর আস্থা রাখবেন।’’

Comments :0

Login to leave a comment