Chandannagar Bhalobasha

শিশুদের হাতে বই তুলে দিল ‘ভালোবাসা’

জেলা

চন্দননগরের ৪৫ জন রিকশা চালকের হাতে শারদ উপহার তুলে দিল ‘চন্দননগর ভালোবাসা’। স্বেচ্ছাসেবী সংগঠনটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কিশেনলাল সেনগুপ্ত। প্রতি বছর তিনি দুঃস্থ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করে থাকেন তিনি। 
এবারে নিজের বাড়িতেই বিজয়া অনুষ্ঠানের পাশাপাশি দুঃস্থ রিকশা চালক ও ২৭ জন শিশুর হাতে বই তুলে দেন তিনি। কিশেনলাল সেনগুপ্ত রবিবার জানান দুঃস্থ ছাত্রছাত্রীদের সাহায্য করতে পেরেছি।  যেভাবে রাজ্যজুড়ে বইয়ের ওপর আক্রমণ হচ্ছে, যেভাবে যুক্তিবাদ ও শিক্ষাপ্রতিষ্ঠান গুলির ওপর আক্রমণ চলছে তার প্রতিবাদে শিশুদের হাতে বই তুলে দিচ্ছি। যাতে ওরা ভালো কে ভালো খারাপ কে খারাপ বলতে পারে।

Comments :0

Login to leave a comment