দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা। আর মাত্র কয়েকটা দিন পরেই বাঙালির সেরা উৎসব দুর্গাপূজায় মেতে উঠবে গোটা রাজ্য। অন্যান্য বছর দুর্গাপূজার আগের দিনগুলোতে চরম ব্যস্ততা থাকে পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের ছৌ মুখোশ গ্রাম চড়িদার। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মন্ডপ সজ্জার কাজে ব্যবহৃত হয় ছৌ মুখোশ। তাই এই সময়টায় চরম ব্যস্ততা থাকে মুখোশ শিল্পীদের। পরিবারের সকলেই ব্যস্ত হয়ে যান মুখোশ তৈরীর কাজে। কিন্তু এবছর গোটা চড়িদা যেন বড় নিশ্চুপ, বড় মনমরা, বড় বিষন্ন। কারণ এবার বাইরের কোন মণ্ডপ সজ্জার বরাত তারা পাননি। তাই মন ভালো নেই চুরিদার ছৌ মুখোশ শিল্পীদের।
পুরুলিয়ার চড়িদা মানেই ছৌ মুখোশ শিল্পীদের গ্রাম। প্রায় ২০০ টি পরিবার এখানে ছৌ মুখোশ তৈরীর কাজে যুক্ত। দুর্গাপূজার বেশ কয়েক মাস আগে থেকেই পরিবারের সকলেই কাজে হাত লাগান। এই সময় সকলেরই ব্যস্ততা থাকে চরমে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্যের থেকেও এই সময় মন্ডপ সজ্জার কাজে বরাত পান ছৌ মুখোশ শিল্পীরা। কিন্তু এবার মন খারাপ চড়িদার মুখোশ শিল্পীদের। কারণ এবার এখানকার মুখোশ শিল্পীরা মন্ডপ সজ্জার কোন বরাত তারা পাননি। তাই ব্যস্ততা নেই একেবারেই ।সার সার শিল্পীদের দোকান বড় নিশ্চুপ। সামনে সাদা খাতা নিয়ে বসে আছেন। অন্যান্য বছর এই সময়ে নাওয়া খাওয়া ভুলে তারা ব্যস্ত হয়ে যান মুখোশ তৈরি করতে। কিন্তু এবার নেই একটিও মণ্ডপ সজ্জার বরাত। চড়িদার ছৌ মুখোশ শিল্পী বিজয় সূত্রধর, বান্টি সূত্রধর সকলেরই বক্তব্য। এবার বাইরের কোনো বরাত তারা পাননি অনেকেরই সাফ কথা এবার পুজোর কোন বাইরের মণ্ডপ সজ্জার বরাত নেই। সবকিছু যেন ফাঁকা ফাঁকা।
প্রবীন মুখোশ শিল্পী বিমল দত্তের ভাষায়- এবার থিম নেই। তাই কোন মণ্ডপ সজ্জার বরাত নেই। গতবছর অব্দি যথেষ্ট ভালো বাজার ছিল। কিন্তু এবার চড়িদার ছৌ মুখোশ শিল্পীদের সেই ব্যস্ততা নেই। বিষন্ন চড়িদা।
Chhau Mask Makers
বরাত নেই মন্ডপ সজ্জার, মন খারাপ চুরিদার ছৌ মুখোশ শিল্পীদের
×
Comments :0