Comrade Partha Pratim Nag

গণশক্তি-র প্রবীণ সাংবাদিক কমরেড পার্থপ্রতিম নাগ প্রয়াত

রাজ্য

প্রয়াত হয়েছেন গণশক্তি-র প্রবীণ সাংবাদিক পার্থপ্রতিম নাগ। বেশ কিছুদিন ধরে ডায়ালিসিস চলছিল তাঁর। তমলুকে পারিবারিক বাসস্থানে সোমবার প্রয়াত হন তিনি।
তাঁর প্রয়াণে গভীর শোক জানিয়েছেন বামফ্রন্টের সভাপতি বিমান বসু এবং সিপিআই(এম) মহম্মদ সেলিম।    
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে ছাত্র আন্দোলনে যুক্ত হন কমরেড পার্থ নাগ। এসএফআই’র কলকাতা আঞ্চলিক কমিটির নেতৃত্বের দায়িত্বেও ছিলেন। 
কমরেড পার্থপ্রতিম নাগ ছাত্র আন্দোলনের সময় থেকেই ছিলেন সুগায়ক, সুলেখকও। বিতর্ক প্রতিযোগিতায় তাঁর বক্তব্য এবং উপস্থাপনা ছিল নজরকাড়া। অভিনয়ে যুক্ত থেকেছেন বরাবর। ১৯৭৮-এ একটি একাঙ্ক নাটকের নাট্যকার হিসেবে পেয়েছিলেন রাজ্য সরকারের পুরস্কার।
‘স্পন্দন’ নাট্যগোষ্ঠীতে দীর্ঘ সময় যুক্ত থেকেছেন কমরেড পার্থদপ্রতিম নাগ। অভিনয়ের সুবাদে একাধিকবার বিদেশে গিয়েছেন। অভিনয় করেছেন একাধিক সিনেমায়। ‘মনের মানুষ‘ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। 
বাংলা এবং সাংবাদিকতায় স্নাতকোত্তর করার পাশাপাশি আইনের স্নাতকও ছিলেন তিনি। বি.এড করেছিলেন। সিপিআই(এম)’র সর্বক্ষণের কর্মী হিসেবে যোগ দেন গণশক্তি-তে। আমৃত্যু গণশক্তি-র সঙ্গে যুক্ত থেকেছেন। 
বেশ কয়েবমাস অসুস্থ ছিলেন কমরেড পার্থ প্রতিম নাগ। গত কয়েকদিন ছিলেন তমলুকে পারিবারিক বাসভবনে। তাঁর প্রয়াণের খবর পেতেই গণশক্তি-র সহ সম্পাদক অতনু সাহা এবং একাধিক কর্মী রওনা হয়েছেন সেখানে।

Comments :0

Login to leave a comment