DHUSARBELA — MANISH DEB — WORLD PRESS FREEDOM DAY — MUKTADHARA — 3 MAY 2026, 3rd YEAR

ধূসরবেলা | মনীষ দেব | রুদ্ধভূমিতে ক্রশবিদ্ধ — সংবাদমাধ্যম | মুক্তধারা | ৩ মে ২০২৬, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

DHUSARBELA  MANISH DEB   WORLD PRESS FREEDOM DAY  MUKTADHARA  3 MAY 2026 3rd YEAR

ধূসরবেলা  

মুক্তধারা | বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

রুদ্ধভূমিতে ক্রশবিদ্ধ — সংবাদমাধ্যম

মনীষ দেব

 

কালের যাত্রায় — বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস।

                           WORLD PRESS FREEDOM DAY 

                           বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস — আজ।

           অতএব প্রেস' যে মুক্ত নয় সত্য — স্বাধীন নয় গণমাধ্যম। সংবাদপত্রের স্বাধীনতা আছে কি নেই তা সংবাদপত্র নিজেই জানে না। সংবাদ মাধ্যম আজ — জো হুকুম জাহাপনা। যেন আত্মসম্মান বিকিয়ে দেওয়াই আজ সংবাদপত্রের কাছে সংবাদমাধ্যমের কাছে একমাত্র স্বাধীনতা, তাই ৩রা মে আসে ফি বছর ফিরে ও যায় কিন্তু ভুলেও উচ্চারিত হয় না সংবাদপত্রে বা গণমাধ্যমে। তবে কী সংবাদমাধ্যম নিজেই চায় না স্বাধীনতা কিংবা এই দাসত্ব থেকে মুক্ত হতে! নাকি মিডিয়া দেউলিয়া!

          আজকের সংবাদমাধ্যম এক নীতিহীন স্বাধীনতায় মগ্ন চাটুকারী বৃত্তির সাধারণ মেধার সমারোহ। যেখানে মেধা এবং দক্ষতার কন্ঠ রুদ্ধ করা হয়, ঠিক যেমন হয়ে হয়েছিল সক্রেটিসের ক্ষেত্রে এথেন্সের মানুষ সক্রেটিসকে মৃত্যুদন্ড দিয়েছিল গণতান্ত্রিক ভোটের মাধ্যমে। সময় ইতিহাস সক্রেটিসকে স্বীকৃতি দিয়েছে, এথেন্সের মানুষকে দেয়নি, কালের নিয়মে এথেন্সের সেই গণভোটের রায় বিসর্জিত।

          সেদিন যেমন সক্রেটিস, গ্যালিলিও, যীশুর পক্ষে সমাজ বা সমাজের মুখরা মুখ খোলেনি ঠিক তেমনই আজকের সমাজ - সংবাদমাধ্যম ন্যায়-নীতি-দক্ষতার পক্ষে মুখ না খুলে সস্তা-চটক-অজ্ঞতাকে জনপ্রিয়তার আলখাল্লা পাড়িয়ে বিভ্রম সৃষ্টি করছে। এই বিভ্রম সৃষ্টি করার একচেটিয়া মালিকানা এখন সংবাদপত্র ও গণমাধ্যমের। যারা চায় রাষ্ট্রের ক্ষমতা থাক অজ্ঞ এবং দুর্নীতিগ্রস্থদের হাতে যাতে স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারে এবং এই দুর্নীতির পুঁজির ভাগ যাতে সংবাদমাধ্যম পায় চাটুকার বৃত্তির জন্য।

          তাই সংবাদমাধ্যম আজ বুক চিতিয়ে বলে আমরা কার পক্ষে বলবো, সেটা আমরা ঠিক করবো, মানুষ ঠিক করে দেবে না। অর্থাৎ সংবাদমাধ্যম যে মানুষের পক্ষে নেই তা আজ সুনিশ্চিত করেছে আজকের সংবাদমাধ্যম। তাই দেশ বিদেশে সংবাদমাধ্যম বিক্রি হয়ে গেছে শাসকের কাছে। অতএব ক্ষমতা যার মিডিয়া তার। 

          ক্রমশ অপ্রাসঙ্গিক — বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস।

          চোরাবালিতে — বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।

          অন্ধগলিতে — WORLD PRESS FREEDOM DAY.

          বদ্ধভূমিতে দাঁড়িয়ে আছে — গণমাধ্যম।

          রুদ্ধভূমিতে ক্রশবিদ্ধ — সংবাদমাধ্যম।

 


 

Comments :0

Login to leave a comment