Annapurna Yojana Protest in Amta

বাড়ছে ক্ষোভ, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় আমতায় বিক্ষোভ মহিলাদের

জেলা

অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া মহিলাদের বিক্ষোভে ব্যাহত যানচলাচল।

রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায়দিনই মহিলাদের বিক্ষোভের খবর সামনে আসছে। সঠিক সময়ে অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে পথে নামতে বাধ্য হচ্ছেন তারা। ভোটের আগে বিজেপি সকলকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেও, ভোটের পর দেখা গিয়েছে সমূর্ণ ভিন্ন চিত্র। একদিকে বাদ গিয়েছি  বহুজনের নাম, কি কারণে নাম বাদ গিয়েছে তাও জানেননা অনেকে। অপরদিকে নাম থাকলেও কোনও কোনও মাসে মিলছেনা টাকা। তাই বাড়ছে ক্ষোভও। তেমনি, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে সোমবার নহিলাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে দেখা গেলো আমতায়। এদিন সকালে আমতা–রানিহাটি রোডের ১০ নম্বর পোলের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। তাঁদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাওয়ার কথা থাকলেও তাঁরা এখনও টাকা পাননি। এর জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ক্ষোভ বাড়ছে। এর আগেও গত ২৩ সেপ্টেম্বর জয়পুর থানার কুলিয়া সোলবাগা এলাকায় কুলিয়াঘাটের কাছে টাকা না পাওয়ার প্রতিবাদে পথ অবরোধ করেছিলেন মহিলারা। ২৪ সেপ্টেম্বর আমতা-২ ব্লকের জয়পুর মোড়ের কাছেও কয়েকশো মহিলা বিক্ষোভে সামিল হন। প্রশাসনিক সূত্রে সে সময় জানা গিয়েছিল, আমতা-২ ব্লকে প্রায় ১১ হাজার মহিলা এই প্রকল্পের টাকা পাননি। গত ২৮ অক্টোবর জগৎবল্লভপুরের মল্লিকবাড়ি এলাকাতেও একই দাবিতে হাওড়া-আমতা রোড অবরোধ করেন মহিলারা।

Comments :0

Login to leave a comment