গরুমারা জাতীয় উদ্যান থেকে বেরিয়ে মূর্তি নদীর ধারে ডেরা বেঁধেছে এক পাল বাইসন। কয়েকদিন ধরে মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপঝোরা এলাকায় মূর্তি নদীর চরে বাইসনের দলের দেখা মিলছে।
বাইসনের পাল এক ঝলক দেখতে নদীর ধারে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা ভিড় জমাচ্ছেন। পরিস্থিতির উপর বনদপ্তর কড়া নজর রাখছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ থেকে ৪০টি বাইসনের দলটি মূলত সন্ধ্যার পর গরুমারা অভয়ারণ্য থেকে বেরিয়ে মূর্তি নদীর চরে চলে আসছে। তবে মাঝে মধ্যে বিকেলের দিকেও তাদের নদীর চরে দেখা মিলছে। গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন মূর্তি নদীর অপর পাড়ে বেশ কয়েকটি বেসরকারি রিসর্ট রয়েছে। বাইসনের দলের আসার খবর ছড়িয়ে পড়তেই সেই সব রিসর্টে থাকা পর্যটকদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। অনেকেই বন্যপ্রাণীদের দেখার জন্য নদীর ধারে ছুটে আসছেন।
তবে বাইসন দেখতে উৎসাহী মানুষের ভিড়ের পাশাপাশি নিরাপত্তার প্রশ্নও রয়েছে। নদীর কাছেই রয়েছে ঘন জনবসতি। বাইসনের দলটি যাতে নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে না পড়ে এবং কোনও অপ্রীতিকর ঘটনা বা ক্ষয়ক্ষতি না ঘটে, সে বিষয়ে সতর্ক বনদপ্তর।
Herd of Bison at Murty River
মূর্তির চরে বাইসনের পাল, পর্যটকের ভিড়ে উদ্বেগ সুরক্ষায়
মূর্তি নদীর চরে বাইসনের পাল, দেখতে ভিড় পর্যটকদের
×
Comments :0