মীর আফরোজ জামান: ঢাকা
পোশাক তৈরি শ্রমিকদের ন্যুনতম ৩০ হাজার টাকা মজুরি, ব্লাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের আশুলিয়ায় কয়েকটি কারখানার কয়েক হাজার পোশাক শ্রমিক বিক্ষোভ করেছেন। শ্রমিক বিক্ষোভে নিরাপত্তার কারণ দেখিয়ে ২৬টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শনিবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া ও নিশ্চিন্তপুর এলাকার নাঈম নীটওয়ার, নিউএইজ কারখানাসহ কয়েকটি কারখানার কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভে আরও কয়েকটি কারখানার শ্রমিকরাও যোগ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। শ্রমিকদের বিক্ষোভে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সড়ক থেকে চলে যেতে বলে। বিক্ষোভরত শ্রমিকরা সেখানেই বিক্ষোভে অনড় থাকেন। পুলিশ তাদের তারা করে ছত্রভঙ্গ করে। পুলিশের তারা খেয়ে হুড়োহুড়িতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। অভিযোগ শ্রমিকদের ছোঁড়া ইটে এক পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশ জানায়, সকাল থেকে নাঈম নীটওয়ারের শ্রমিকরা প্রথমে কারখানায় কর্মবিরতি পালন করেন। পরে কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করে। পুলিশের অভিযোগ আশেপাশের কয়েকটি কারখানায় ইট ছোঁড়ে বিক্ষোভকারীরা। পরে পুলিশ এসে ধাওয়া ও টিয়ারগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।
Workers Protest in Bangladesh
বাংলাদেশে বস্ত্র শ্রমিকদের তীব্র বিক্ষোভ, বন্ধ ২৬ পোশাক কারখানা
×
Comments :0