টাকার জন্য পাঁচ বছরের শিশুকে অপহরণের ছক! গভীর রাতে পুলিশের অভিযানে বানচাল হলো পরিকল্পনা। গ্রেপ্তার শিশুটির সৎ বাবা-সহ দুই অভিযুক্ত। শুক্রবার রাতে বসিরহাটের শিবহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বসিরহাট পুলিশ জেলার বিশেষ দল। ধৃতদের নাম শুভঙ্কর মণ্ডল ওরফে তারক এবং রাকেশ মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছরের একটি শিশুকে অপহরণের পরিকল্পনা করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা। খবরের গুরুত্ব বুঝে শুক্রবার রাতেই অভিযানে নামে পুলিশ। বসিরহাট, মাটিয়া ও বাদুড়িয়া থানার পুলিশকর্মীদের পাশাপাশি বসিরহাট পুলিশ জেলার এসওজি দলের সদস্যরাও অভিযানে যোগ দেন। যৌথ অভিযানে শিবহাটি এলাকা থেকে প্রথমে শুভঙ্কর মণ্ডল ওরফে তারককে গ্রেপ্তার করা হয়। তাকে অপহরণের পরিকল্পনায় সাহায্য করার অভিযোগে রাকেশ মণ্ডলকেও গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার বসিরহাট থানায় সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার কথা জানান বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকনন্দা ভাওয়াল। তিনি জানান, গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরে ৪ বছরের শিশুটিকে অপহরণের পরিকল্পনা করা হয়েছিল। আরও জানা গিয়েছে, ধৃত শুভঙ্কর মণ্ডল ওরফে তারক ওই শিশুটির সৎ বাবা। টাকার জন্য শিশুটিকে অপহরণ করার ছক কষেছিল বলে পুলিশের জেরায় উঠে এসেছে। পুলিশের দাবি, আগাম খবর পাওয়ায় অপহরণের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
Basirhat
শিশুকে অপহরণের ছক বানচান, গ্রেপ্তার সৎ বাবা সহ দুই
×
Comments :0