গ্রেপ্তার কলকাতা পৌরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করেছে গড়ফা থানার পুলিশ। সূত্রের খবর গত ১ জুন তৃণমূল কাউন্সিলর এর বিরুদ্ধে তোলাবাজিসহ একাধিক অভিযোগ দায়ের হয় গড়ফা থানায়। স্থানীয় প্রমোটার থেকে ব্যবসায় সবার থেকে বেআইনি ভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার এবং তার ঘনিষ্ঠ শক্তি সংঘ ক্লাবের বিরুদ্ধে। শক্তি সংঘ ক্লাবের সম্পাদকের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে।
গড়ফা থানার পক্ষ থেকে জানানো হয়েছে প্রথমে তারা কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন। তারপর তাকে গ্রেপ্তার করা হয়।
২০২১ সাল থেকে এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ বারবার সামনে এসেছে। কখনো নির্বাচনে বিরোধীদের ওপর আক্রমণ করা, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা। থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা এবং জমি দখল থেকে বেআইনি নির্মাণ সব অভিযোগই রয়েছে তার বিরুদ্ধে।
TMC
গ্রেপ্তার আরও এক তৃণমূল কাউন্সিলর
×
Comments :0