নতুনপাতা
পার্বণ ১৪৩৩ | নতুন আলো
স্বস্তিকার আলোয় আলোকিত সোদপুর : কৃশানু ভট্টাচার্য্য
২৭ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ
জাতীয় স্তরে সোদপুরের ছাত্রীর উল্লেখযোগ্য সাফল্য
সোদপুর স্টেশন থেকে পূর্ব দিকে নাটাগড়ে একটি ছোট্ট পাড়া মহেন্দ্রনগর। এখানকার মেয়ে স্বস্তিকা। স্বস্তিকা এখন সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠে একাদশ শ্রেণীতে পড়ে। আর এই স্বস্তিকার হাত ধরে ফাইট ইভেন্ট এ ভারত সেরার তকমা জিতে এসেছে পশ্চিম বাংলা। এবারে জাতীয় ফুল গেমসের ক্যারেটের আসর বসেছিল কাশ্মীরের শ্রীনগর এ। সেখানে পাঞ্জাব কে হারিয়ে নিজের ইভেন্টে সোনা জিতেছে সোনার মেয়ে স্বস্তিকা। শুধু তাই নয়, কাতা ইভেন্টে উত্তরাখণ্ড থেকে হারিয়ে রূপো জিতেছে পশ্চিমবাংলা। এর পিছনেও রয়েছে স্বস্তিকার কৃতিত্ব। মহেন্দ্র নগরের মহেন্দ্র বিদ্যাপীঠে প্রাথমিক শিক্ষা। এরপরের লেখাপড়া সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ বালিকা বিভাগে। পাড়ার সব ধরনের কাজে ওর অংশগ্রহণ প্রথম সারিতে। আর সে কারণেই ওর এই সাফল্যে উদ্বেলিত মহেন্দ্রনগর। গর্বিত ওর স্কুল
সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ ফর গার্লস ।
Comments :0