blood bank dyfi

ব্লাড ব্যাঙ্কে লাইভ ট্র্যাকিং, টেকনিশিয়ান নিয়োগ ও হয়রানির বিরুদ্ধে বিক্ষোভ যুবদের

কলকাতা

ব্লাড কার্ড দিয়েও সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে মিলছে না রক্ত। রোগীর পরিজনরা হয়রানির স্বীকার হচ্ছেন। কলকাতা সহ রাজ্যের একাধিক সরকারি ব্লাড ব্যাঙ্ক গুলিতে কোন গ্রূপের কত রক্ত, প্লাজমা আছে তা জানার জন্য লাইভ ট্র্যাকিং ব্যবস্থা চালু করতে হবে। রক্ত সংগ্রহের জন্য পর্যাপ্ত পরিকাঠামো, স্থায়ী টেকনিশিয়ান নিয়োগ করতে হবে। এই দাবি নিয়ে মানিকতলা ব্লাড ব্যাঙ্ক সামনে বিক্ষোভ কর্মসূচি করে চারটি বামপন্থী যুব সংগঠন। ডিওয়াইএফআই, আরওয়াইএফ, এআইওয়াইএল ও এআইওয়াইএফ এই চার নাম যুব সংগঠনের কর্মী সমর্থকরা দীর্ঘক্ষন ধরে মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান। ব্লাড ব্যাঙ্কের আধিকারিকের কাছে গিয়ে ডেপুটেশনও দেন তারা।

ডিওয়াইএফআই কলকাতা জেলা সম্পাদক শ্রীজীব গোস্বামী বলেন, "সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোর পরিকাঠামো ভেঙে পড়েছে ব্লাড কার্ড নিয়ে গেলেও মুমূর্ষ রোগীদের জন্য রক্ত পাওয়া যায় না। রক্ত পাওয়ার জন্য একজন ডোনারকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সব পরিস্থিতিতে ডোনার পাওয়া সম্ভব হয় না।"

তিনি আরও বলেছেন, "কোন ব্লাড ব্যাঙ্কে কোন গ্রুপের কত রক্ত আছি, তা জানার নির্দিষ্ট কোনও পদ্ধতি নেই। আপদকালীন পরিস্থিতিতে রোগীরনদের এক ব্লাড ব্যাঙ্ক থেকে আরেক ব্লাড ব্যাঙ্ক হন্যে হয়ে ঘুরতে হয়। তাই আমরা দাবি করছি লাইভ ট্রাকিং ব্যবস্থা চালু করতে হবে।" 
এছাড়াও ব্লাড সংগ্রহ ও ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যুক্ত সমস্ত শূন্য পদে তাই টেকনিশিয়ান মেডিকেল অফিসের নিয়োগের দাবিও করেছেন এদিনের বিক্ষোভ সভা থেকে।

Comments :0

Login to leave a comment