ত্রিপুরার পৌরসভা নির্বাচনে দেদার ভোটলুঠ বিজেপির। শুক্রবার আগরতলা সহ ত্রিপুরার একাধিক পৌরসভায় চলছে নির্বাচন। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় বিরোধীদের ওপর হামলার অভিযোগ সামনে এসেছে। পুলিশের সামনেই আক্রান্ত হয়েছেন বামপন্থী প্রার্থীরা। একাধিক বুথে মারধর করে বার করে দেওয়া হয়েছে পোলিং এজেন্টদের।
রাজ্য জুড়ে চলা বিজেপির এই ভোটলুঠের একাধিক চিত্র সামাজিকমাধ্যমে তুলে ধরেছে সিপিআই(এম)। ত্রিপুরা সিপিআই(এম) এর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের সামনে ভোট কেন্দ্র ঘেরাও করে খোয়াইয়ে বিরোধী দলের পোলিং এজেন্টদের বের করতে চাপ দিচ্ছে বিজেপি দুষ্কৃতি বাহিনী। পুলিশ নীরব দর্শনের ভূমিকা পালন করছেন। ভোট দিতে গিয়ে আক্রান্ত আগরতলা পৌরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের সিপিআই(এম) প্রার্থী রঞ্জিতা দেবনাথ। সেক্টর অফিসারের সামনে রক্তাক্ত ১২ নম্বর ওয়ার্ডের সিপিআই(এম) প্রার্থী কাজল রেখা সিনহা। বিজেপির মাস্ক বাহিনীর দ্বারা আক্রান্ত ১৭ নম্বর ওয়ার্ডের সিপিআই(এম) প্রার্থী বৈশালী মজুমদার। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোট দিতে না যাওয়ার হুমকিও বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে।
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীন সিপিআই(এম) নেতা মানিক সরকার এই গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন। তার কথায় গোটা ঘটনা রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্বের মদতে এই ভোট লুঠ চলছে।
Tripura
ত্রিপুরা জুড়ে বিজেপির ভোট লুঠ, আক্রান্ত বিরোধী প্রার্থীরা
×
Comments :0