বেআইনি বাজি তৈরি ও মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাজি ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করল পুলিশ। বুধবার উলুবেড়িয়া থানার জামবেড়িয়া এলাকায় এসডিপিও'র নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে জামবেড়িয়ার একটি জায়গায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৩০টি বস্তায় মজুত প্রায় ৪৫০ কেজি বেআইনি বাজি উদ্ধার হয়। পাশাপাশি, উদ্ধার হয়েছে প্রায় ৪০ কেজি বারুদ সহ বাজি তৈরির বিভিন্ন সরঞ্জাম।
বেআইনিভাবে এত বিপুল পরিমাণ বাজি ও বিস্ফোরক মজুতের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই কারবারের পিছনে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধান চালানো হচ্ছে। ইতিমধ্যে নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।
explosives seized in Uluberia
বিপুল বাজি ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার উলুবেড়িয়ায়, ধৃত ১
×
Comments :0