সর্বস্তরের সাধারণ মানুষের হাতে বই তুলে দিয়ে বইমুখী সমাজ গড়ে তুলতে হবে। এই কাজ করতে হলে এ রাজ্যের সাধারণ গ্রন্থাগারগুলির সমস্ত শূন্যপদে নিয়োগ করতে হবে। বই ও গ্রন্থাগার রক্ষার লড়াইতে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে একজোট হয়ে সামিল হতে হবে।
রবিবার মুর্শিদাবাদের লালবাগে রাজ্যের গ্রন্থাগার আন্দোলনের সংগঠক প্রয়াত রাধামাধব সরকারের স্মরণ সভায় কথাগুলি বলেন গ্রন্থাগার আন্দোলনের নেতৃবৃন্দ।
ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি এমপ্লয়িজ অ্যসোসিয়েশন, বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ ও দমদম রোড পাবলিক লাইব্রেরি পেনশনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি এমপ্লয়িজ অ্যসোসিয়েশনের প্রাক্তন রাজ্য সভাপতি প্রয়াত রাধামাধব সরকারের স্মরণ সভা হয়।
শোক প্রস্তাব উত্থাপন করেন গ্রন্থাগার আন্দোলনের রাজ্য নেতা শাশ্বত পাড়ুই।
স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ বদরুজ্জাহা খান, বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের কর্মসচিব ড. জয়দীপ চন্দ, ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৌগত সাহা, দমদম রোড পাবলিক লাইব্রেরি পেনশনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উদয়ন ভাদুরী, পরিবারের পক্ষে শেখর কুমার সরকার, ‘১২ই জুলাই কমিটি’-র পক্ষে দুলাল দত্ত, টাউন কংগ্রেসের পক্ষে অর্ণব দাস, শমীক বর্মন রায়, সুমন্ত ব্যানার্জি প্রমুখ। স্মরণ সভা পরিচালনা করেন গৌতম গোস্বামী, কুলিন রায় ও অমিত মুখার্জীকে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলী।
বক্তারা বলেন, বইয়ের ওপর আক্রমণ করে সমাজকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বই হাতে নিয়ে জবাব দিয়েছেন।
Library Movement
বইয়ের বিরুদ্ধে আক্রমণ প্রতিহত করার ডাক গ্রন্থাগার আন্দোলনের
গ্রন্থাগার আন্দোলনের সংগঠক প্রয়াত রাধামাধব সরকারের স্মরণ সভা মুর্শিদাবাদের লালবাগে। ছবি: অনির্বাণ দে
×
Comments :0