MANDA MITHAI — KRISHNU BHATTACHARJEE — WORLD PRESS FREEDOM DA — NATUNPATA | 2026 MAY 3

মণ্ডা মিঠাই — কৃশানু ভট্টাচার্য্য — প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা — নতুনপাতা — ২০২৬ মে ৩

নতুনপাতা/মুক্তধারা

MANDA MITHAI  KRISHNU BHATTACHARJEE  WORLD PRESS FREEDOM DA  NATUNPATA  2026 MAY 3

মণ্ডা মিঠাই

নতুনপাতা

প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা 

কৃশানু ভট্টাচার্য্য 

২০২৬ মে ৩
 

কি লিখবো?কেন লিখব ? কি পড়বো? কেন পড়বো?

চোখের সামনে হাজারো বিষয়- সামাজিক,  মানসিক,  অর্থনৈতিক,  রাজনৈতিক দেশ , কাল,  সমাজ, পরিবার। বিষয়ের শেষ নেই। কিন্তু তার মধ্যে কোন বিষয় নিয়ে চর্চা করব? প্রশ্ন সেটাই? অবশ্যই এক্ষেত্রে নিজের ভালোলাগা মন্দ লাগাটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবেই। ‌ নিজের ভালোলাগা , অন্যের ভালো লাগা নয়। কিন্তু যেদিন কলম অন্যের ভালো লাগাকে প্রাধান্য দিতে শুরু করবে সেদিন থেকেই নিজের ভালোলাগার মৃত্যু।‌ সারা পৃথিবীতে এ ধরনের ঘটনা যে ঘটে না তা তো নয়। ‌ কেউ এর নাম দেন পেইড জার্নালিজম, কেউ আবার এগিয়ে বলেন ইয়োলো জার্নালিজম।‌ সাংবাদিকতার ক্লাসে অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওটা হল অন্তর্বাস সাংবাদিকতা। ‌ অর্থাৎ সাংবাদিকতার পোশাক,  শালীনতা ও স্বকীয়তা যেখানে সম্পূর্ণ বিবর্জিত। ‌ প্রশ্ন উঠবে, সে লেখাও  পড়তে হবে? জবাব আসবে, উপায় কি? আপনার সামনে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মিটার নিউজপ্রিন্ট ছাপা হচ্ছে। ‌ শুধু এ দেশে নয় এ রাজ্যে নয়, আপনার ভাষায় নয়, পৃথিবীর প্রায় সব ভাষায় পৃথিবীর প্রায় সব দেশে। এ রকমের অন্যের ভালো লাগাকে নিজের ভালোলাগা বলে চালিয়ে দেবার চেষ্টা চলছে। আজকে নয় , চলছে অনেক দিন ধরে। ‌ আর পাঠক? তিনি বাধ্য হচ্ছেন মিথ বা মিথ্যাকে সত্য বলে মেনে নিতে। ‌ প্রতিবাদ আর অভিনয়ের মাঝখানে যে একটা যোজন খানেক দূরত্ব আছে সেই দূরত্বকে অস্বীকার করতে। ‌ সমস্যা এবং সংকটের মধ্যে যে একটা ফারাক রয়েছে সেটা ভুলে যেতে। কতটা গভীরে গেলে একটা বিষয়কে নিজের হৃদয়ের কাছে নিয়ে যাওয়া যায় সেই অভ্যাসটা ক্রমশ মুছে যাচ্ছে।‌ শুধু এ দেশে নয়,  সারা পৃথিবীতে।

অথচ তারই মাঝে ওই একলা চলার গান গেয়ে চলেছেন কেউ কেউ। ‌ হ্যামলিনের বাঁশিওয়ালার মতো সেই সমস্ত লেখক সাংবাদিকদের কলম কে অনুসরণ করছেন অনেক পাঠক। ‌ চলেছেন সত্যের পথে, উন্মোচন করছেন বহু চক্রান্তের স্বরূপ, তুলে ধরছেন অনেক অজানা তথ্য। ‌ বিনিময়ে প্রাণ যাচ্ছে,  অঙ্গহানি হচ্ছে, কারাগারেও দিন কাটছে কারো কারো। ‌এও কেবলমাত্র এ দেশে নয়,  সারা পৃথিবীতে। 
তবু দিনের শেষে পাঠক ঠিক করবেন তিনি কি পড়বেন?  কেন পড়বেন? পাঠ  প্রতিক্রিয়ায় তিনি কি ভাববেন? কেন ভাববেন? এই অভ্যাস গড়ে তুলতে হবে ছোটবেলা থেকে। সংবাদপত্রকে জীবনের দর্পণ হিসেবে চিনে নেবার ক্ষেত্রে বিষয় নির্বাচনের আঙ্গিক কে একটা সঠিক দিশা দেখাতে অবশ্যই একজন সুন্দর পাঠক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। কোন কিছু পড়বার আগে এ প্রশ্ন করতে হবে কেন পড়বো? কি পড়বো?

Comments :0

Login to leave a comment