MANDA MITHAI — PURBAYAN MYARA — 18 APRIL WORLD HERITAGE DAY — NATUNPATA | 2026 APRIL 19

মণ্ডা মিঠাই — পূর্বায়ন ময়রা — আন্তর্জাতিক ঐতিহ্য দিবস প্রসঙ্গে — নতুনপাতা — ২০২৬ এপ্রিল ১৯

নতুনপাতা/মুক্তধারা

MANDA MITHAI  PURBAYAN MYARA  18 APRIL WORLD HERITAGE DAY  NATUNPATA  2026 APRIL 19

মণ্ডা মিঠাই

নতুনপাতা

আন্তর্জাতিক ঐতিহ্য দিবস প্রসঙ্গে 

পূর্বায়ন ময়রা

২০২৬ এপ্রিল ১৯
 

বিস্ময়কর এই প্রকৃতি, বিস্ময়কর মনুষ্য নির্মিত বিভিন্ন স্থাপত্য এবং বিভিন্ন সংস্কৃতি। বর্তমান সময়ে সভ্যতার উন্নতির ইঁদুর দৌড়ে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য,ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন শুপ্রাচীন স্থাপত্য। কিন্তু আপনারা কি জানেন বিশ্বের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তৈরির জন্য প্রত্যেক বছর ১৮ ই এপ্রিল বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্ব ঐতিহ্য দিবস। তবে এবার আমাদের জানতে হবে কি এই দিনের মাহাত্ম্য। এমন অনেক সাংস্কৃতিক স্থান আছে যা মানব সভ্যতার ইতিহাস এবং বৈচিত্র্য কে বহন করে যেমন তাজমহল আবার প্রকৃতির কোলেও আছে এমন কিছু স্থান যা প্রাকৃতিক বিস্ময়ের স্বাক্ষর বহন করে চলেছে নিরন্তর যেমন সুন্দরবন। ঐতিহাসিক স্থল সৃতিস্তম্ভ এবং প্রাকৃতিক নিদর্শনগুলিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি করা বিশেষত তরুণ প্রজন্মকে তাদের নিজস্ব সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে সচেতন করতে হবে। কি করা যায় তাহলে? এই সমস্যার সমাধান উঠে আসে ১৯৮২ সালে। এই বছরে ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস অ্যান্ড সাইটস বিশ্ব ঐতিহ্য দিবস এর প্রস্তাব করে। পরবর্তী সময় ১৯৮৩ সালে ইউনেস্কো ২২ তম সাধারণ সম্মেলনে এটিকে  আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে। প্রত্যেক বছর ICOMOS একটি নির্দিষ্ট বিষয় বা থিমের উপর ভিত্তি করে আজকের দিনটিকে পালন করে। এবার এমন একটা কথা বলব যা শুনে আপনাদের গর্বিত বোধ হবে একজন ভারতীয় হিসেবে। ২০২৬ সালের অর্থাৎ চলতি বছরের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী ওয়াল্ড হেরিটেজ সাইট এর সংখ্যার ভিত্তিতে ভারতবর্ষ ষষ্ঠ স্থানে রয়েছে। ইটালি, চীন,জার্মানি, ফ্রান্স এবং স্পেনের পরেই সবচেয়ে বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে আমাদের ভারতবর্ষে। ভারতে প্রায় ৪২ থেকে ৪৪ টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে যার মধ্যে আছে হাম্পির স্মৃতিস্তম্ভ,তাজমহল ,সুন্দরবন জাতীয় উদ্যান, দিল্লর লালকেল্লা, সাঁচি স্তুপ,কাজিরাঙা জাতীয় উদ্যান ইত্যাদি। আমাদের ঐতিহ্য রক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব। তাই কেবল আজকের দিন নয় প্রত্যেকটা দিন আমাদের খেয়াল রাখতে হবে মানব সভ্যতার তাৎক্ষণিক এবং ক্ষণস্থায়ী সুবিধা লাভের জন্য যেন আমাদের ঐতিহ্যের কোনরকম ক্ষতি সাধন না হয়। আজকের ছাত্র সমাজ ভবিষ্যৎ ভারতবর্ষের সুনাগরিক সুতরাং দায়িত্বটা ছাত্রসমাজেরও নিজেদের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলা।
 

দ্বাদশ শ্রেণী, কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ উত্তর ২৪ পরগনা, খড়দহ

 

Comments :0

Login to leave a comment