কাজ সেরে রাতে বাই নিয়ে বাড়ি ফেরার পথে হাতির মুখোমুখি হয়ে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মরাঘাট রেঞ্জের খট্টিমারি জঙ্গলের আম্বা ব্রিজ সংলগ্ন এলাকায়। আহতের নাম পরেশ রায়। তিনি উত্তর খট্টিমারির বাসিন্দা। তাঁকে বীরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরেশ রায় ও গুরুদেব রায় নিয়মিত কাজের সূত্রে তেলিপাড়ায় যাতায়াত করেন। অন্যান্য দিনের মতো শনিবারও কাজ সেরে রাতে বাইকে উত্তর খট্টিমারির বাড়ির দিকে ফিরছিলেন। আম্বা ব্রিজের কাছে আচমকাই রাস্তার উপর হাতির সামনে পড়েন দু’জন। হাতিকে দেখে আতঙ্কে গুরুদেব বাইক থেকে লাফিয়ে সরে যেতে সক্ষম হলেও পরেশ বিপাকে পড়েন। হাতিটি তাঁর পিছু ধাওয়া করে এবং একসময় তিনি হাতিটির একেবারে সামনে পড়ে যান। অভিযোগ, তখন হাতিটি তাঁর শরীরের উপর পা তুলে দেয়।
হাতির পায়ের চাপে গুরুতর জখম হন পরেশ। শ্বাসকষ্ট শুরু হলে পিছন থেকে আসা একটি টোটোর চালক আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত বীরপাড়া হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
Elephant Attack
হাতির হানায় জখম বাইক আরোহী
×
Comments :0