NATUN KATHA | NATUNPATA | NABABARSHA 1433 | MANISH DEB | 15 APRIL 2026

নতুন কথা | নতুনপাতা | নববর্ষ ১৪৩৩ | ফুল যতই ফুটুক আজ বসন্ত না | মনীষ দেব | ১৫ এপ্রিল ২০২৬

নতুনপাতা/মুক্তধারা

NATUN KATHA  NATUNPATA  NABABARSHA 1433  MANISH DEB  15 APRIL 2026

নতুন কথা

নতুনপাতা

নববর্ষ ১৪৩৩

ফুল যতই ফুটুক আজ বসন্ত না।

মনীষ দেব

 

ফুল যতই ফুটুক আজ বসন্ত না।

শিমুলে লেগেছে আগুন, পলাশে রাঙানো আকাশ, ঝড়ে পড়া কৃষ্ণচূড়া রাজপথ থেকে মেঠোপথে রক্তের আলপনা। রক্তকরবী তুমি যতই ফোটে - আজ বসন্ত না।

কৃষ্ণচুড়ায় রাঙানো আকাশ ম্লান করে দিয়ে আগুনে রাঙানো আকাশ। যুদ্ধের আগুন, ছোট কুড়িদের পুড়ে যাওয়ার আপুন, একসাথে কবরে যাওয়ার আগুন। পৃথিবী কি অম্লান বদনে দেখল! যুদ্ধ নয় যেন আগুনের উৎসব, পুড়ে যাওয়ার উৎসব আর আস্ফালন — আস্ফালন —   আস্ফালন। পৃথিবী বদলে যায়, দিনলিপি বদলে যায় — লাশ বইতে বইতে — এক কঠিন সময় এবং লড়াইয়ের — এ লড়াই দিনলিপি বদলের নয় দিনবদলের তাই — ফুল যতই ফুটুক আজ বসন্ত না।

Comments :0

Login to leave a comment